নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

শ্যামনগরে ভোট কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন


শ্যামনগরে ভোট কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন

শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ সাতক্ষীরার-৪ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শ্যামনগর উপজেলার ৯৬টি ভোট কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন ও উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ করা হয়। 

সকাল সাড়ে ৭টায় ভোট গ্রহণ কার্যক্রম শুরু হলেও এ সময়ের পূর্ব থেকে ভোটারদের লাইনে দাঁড়াতে দেখা যায়। উপজেলার নকিপুর সরকারি হরিচরণ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় ভোট কেন্দ্র, ৭৫ নং নকিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র, শ্যামনগর মডার্ণ স্কুল, বুড়িগোয়ালিনী ফরেস্ট মাধ্যমিক বিদ্যালয়, খ্যাগড়াদানা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র দেখা যায় নারী পুরুষ ভোটারদের দীর্ঘ লাইন এবং শৃঙ্খল পরিবেশে ভোটাররা ভোট প্রদান করছেন। তবে নতুন ভোটারদের মধ্যে এক ধরনের উৎসব আমেজ বিরাজ করছে বেশি। নকিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ভোট দিতে আসা নতুন ভোটার রিমি বলেন নতুন ভোটার হিসাবে ভোট দিতে পেরে খুব খুশি লাগছে। অনুরুপ কেওড়াতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ভোট দিতে আসা নতুন ভোটার রেশমা খাতুন বলেন নতুন ভোটার হয়ে ভোট প্রদান করলাম এবং মনে হল একজন নাগরিক।

পুরাতন ভোটারদের মধ্যেও ছিল উৎসাহ উদ্দিপনা। সুশৃঙ্খল পরিবেশে ভোট দিতে সক্ষম হয়েছেন বলে মত প্রকাশ করেন পুরাতন ভোটার নকিপুর গ্রামের আমিনুর রহমান, মাহবুবুর রহমান ।

নির্বাচনকে ঘিরে প্রতিটি কেন্দ্রে নেওয়া হয় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ, সেনাবাহিনী, র‌্যাব, বিজিবি, কোস্টগার্ড, আনসার সহ অন্যান্যরা দায়িত্ব পালন করেন শৃঙ্খলা রক্ষায়। উপজেলার ১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ৯৬টি ভোট কেন্দ্রে ভোটাররা ভোট প্রদান করেন। এই আসনে মোট ভোটার ২ লক্ষ ৯৮ হাজার ৫০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ৫০ হাজার ২৬ জন ও নারী ভোটার ১ লক্ষ ৪৮ হাজার ২০ জন। হিজড়া ভোটার ৪ জন। ভোট কক্ষের সংখ্যা ৫৬৩টি। উপজেলার কোথাও কোন ভোট কেন্দ্রে অপ্রীতিকর ঘটনা ঘটেনি। প্রার্থীরা বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন। সাতক্ষীরা-৪ আসনে জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দিতা করছেন দাড়ি পাল্লার প্রার্থী গাজী নজরুল ইসলাম, ধানের শীষের প্রার্থী ড.মনিরুজ্জামান, হাত পাখার প্রার্থী মোস্তফা আল মামুন ও লাঙ্গল প্রতিকের প্রার্থী এ্যাড.আব্দুর রশিদ।

ছবি- সাতক্ষীরা-৪ আসনে নওয়াবেঁকী মাধ্যমিক বিদ্যালয়ে ভোটারদের দীর্ঘ লাইনের চিত্র।




Tag
আরও খবর