নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

মাদক ও অবৈধ ইজিবাইকের বিরুদ্ধে অভিযান জোরদার




সাতক্ষীরায় জেলা আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (০৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে দশটায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরার জেলা প্রশাসক মিজ আফরোজা আক্তার। সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি নির্বাচনকালীন নিরাপত্তা, শহরের যানজট নিরসন, অবৈধ ইজিবাইক চলাচল বন্ধ, মাদক বিরোধী অভিযান জোরদার এবং সাধারণ মানুষের জানমাল নিরাপত্তা নিশ্চিতকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় জানানো হয়, নির্বাচনকে কেন্দ্র করে যেন কোনো ধরনের সহিংসতা, নাশকতা কিংবা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি না হয়, সেজন্য জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলো সমন্বিতভাবে কাজ করবে। একই সঙ্গে শহরের গুরুত্বপূর্ণ সড়কে যানজট কমাতে ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় সাতক্ষীরা সেনা ক্যাম্পের অধিনায়ক লে. কর্নেল চৌধুরী নাবিদ রিফাত মনজুর বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাতক্ষীরায় বাংলাদেশ সেনাবাহিনীর প্রায় ছয়শ’ সদস্য মোতায়েন থাকবে। যেকোনো অনাকাঙ্খিত পরিস্থিতি মোকাবেলায় সেনাবাহিনী তাৎক্ষণিক ও কার্যকর ব্যবস্থা গ্রহণে প্রস্তুত রয়েছে।

বিজিবির সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান বলেন, সীমান্তবর্তী এলাকায় নির্বাচনকে কেন্দ্র করে কোনো দুস্কৃতিকারী দল বা ব্যক্তি যাতে অপতৎপরতা চালাতে না পারে, সেজন্য বিজিবির সদস্যরা সার্বক্ষণিক ও নিশ্ছিদ্র টহল কার্যক্রম অব্যাহত রেখেছেন।

জেলা পুলিশ সুপার আরেফিন জুয়েল বলেন, ভোটগ্রহণের দিনসহ ভোটের পরবর্তী তিনদিন পর্যন্ত সম্ভাব্য সহিংসতা রোধে মাঠে থাকবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জেলা পুলিশের প্রতিটি ইউনিট যেকোনো পরিস্থিতি মোকাবেলায় সর্বদা প্রস্তুত রয়েছে।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মিজ আফরোজা আক্তার বলেন, নারী ভোটারদের সনাক্তকরণে নির্বাচন কমিশনের নির্দেশনা ও বিধিমালা কঠোরভাবে অনুসরণ করা হবে। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে জেলা প্রশাসন সর্বোচ্চ আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করছে।

সভায় আরও বক্তব্য রাখেন সাতক্ষীরার সরকারি কলেজের অধ্যক্ষ আবুল হাশেম, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ বাসুদেব বসু, সিভিল সার্জন ডা. আব্দুস সালাম, জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, জেলা মহিলা দলের সভাপতি ফরিদা আক্তার বিউটি, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডা. আবুল কালাম বাবলাসহ বিভিন্ন সরকারি দপ্তর ও গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা।

Tag
আরও খবর