আশাশুনি উপজেলা তথ্য অধিকার বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইদুজ্জামান হিমুর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জীব কুমার দাস, আইসিটি কর্মকর্তা আক্তার ফারুক বিল্লাল, উপজেলা শিক্ষা অফিসার স্বপন কুমার বর্মন, প্রেসক্লাব সভাপতি এস কে হাসান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা তরিকুল ইসলাম, দ্যা কাটার সেন্টার এর কমিউনিটি মবিলাইজার জাহিদা জাহান মৌ, ফেসিলেটেটর আসমা খাতুন প্রমূখ। দ্যা কাটার সেন্টার এর বাস্তবায়নে সভায় তথ্য অধিকার আইন-২০০৯ বাস্তবায়নে উপজেলার বিভিন্ন দপ্তরের কার্যক্রম পর্যালোচনা করা হয় এবং তৃণমূল পর্যায়ে জনগণের তথ্য প্রাপ্তি নিশ্চিত করতে সরকারি কর্মকর্তাদের আরও আন্তরিক হওয়ার আহ্বান জানানো হয়।
১২ ঘন্টা ৪০ মিনিট আগে
১৫ ঘন্টা ৫ মিনিট আগে
১৭ ঘন্টা ১২ মিনিট আগে
১ দিন ১৮ ঘন্টা ২৩ মিনিট আগে
২ দিন ১০ ঘন্টা ৪৪ মিনিট আগে
২ দিন ১২ ঘন্টা ৪৫ মিনিট আগে
২ দিন ১৪ ঘন্টা ২৪ মিনিট আগে
২ দিন ১৫ ঘন্টা ২০ মিনিট আগে