নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

শ্যামনগরে ফাইটার কারাতে ক্লাব সদস্যদের বেল্ট প্রদান অনুষ্ঠান

শ্যামনগরে ফাইটার কারাতে ক্লাব সদস্যদের বেল্ট প্রদান অনুষ্ঠান

রনজিৎ বর্মন শ্যামনগর  উপজেলা প্রতিনিধি ঃ বৃহস্পতিবার(২২ জানুয়ারী) বিকাল ৪টায় সাতক্ষীরার শ্যামনগর ফাইটার কারাতে ক্লাবের আয়োজনে বাংলাদেশ ফাইটার কারাতে এসোসিয়েশনের উদ্যোগে প্রশিক্ষণরত ফাইটার ক্লাব সদস্যদের মাঝে বেল্ট প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। একই সাথে অনুষ্ঠানে কক্সবাজারে অনুষ্ঠিত ৪র্থ জাতীয় ফাইটার কারাতে প্রতিযোগিতা-২০২৬ এ শ্যামনগর ফাইটার কারাতে ক্লাবের ওস্তাদ জি এম রাজগুল আহমেদ রাজুর চার ক্যাটাগরিতে অর্জন ২টি স্বর্ণ, ১টি রুপা, ২টা ব্রোঞ্জের মেডেল ও ক্রেষ্ট প্রাপ্তির বিষয়ে অবহিত করণ করা হয়।

নকিপুর সরকারি হরিচরণ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের চত্তরে অনুষ্টিত অনুষ্ঠানে  শিক্ষক রনজিৎ বর্মনের সভাপতিত্বে বেল্ট প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য সহ ফাইটার ক্লাবের দুই সদস্যকে হলুদ বেল্ট পরিয়ে দেন শ্যামনগর ফাইটার কারাতে ওস্তাদ শেখ মনিরুজ্জামান ডলার। তিনি বক্তব্যে কারাতে প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরেন। এবং অভিভাবকবৃন্দকে নতুন প্রজন্মকে আতœরক্ষা ও শারীরিক সক্ষমতাবৃদ্ধিতে এই প্রশিক্ষণ গ্রহনের আহব্বান জানান।

শিক্ষক মোঃ আবু কওছারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শ্যামনগর প্রাথমিক শিক্ষক সমিতির সম্পাদক শিক্ষক তরিকুল ইসলাম, আমিনুল হক, রাফিউল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানের লক্ষ্য ও উদ্দেশ্যে সম্পর্কে বক্তব্য রাখেন শ্যামনগর ফাইটার কারাতে ক্লাবের ওস্তাদ জি এম রাজগুল আহমেদ রাজু।

জানা যায় খুলনা বিভাগের মধ্যে সাতক্ষীরা জেলা বা শ্যামনগর উপজেলা ফাইটার কারাতে প্রতিযোগিতায় বেশি স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ মেডেল অর্জন। অনুষ্ঠানে বেল্ট প্রাপ্ত সদস্য দু’জন হলেন উপজেলার মাজাট গ্রামের ইমন হোসেন ও মুন্সিগঞ্জ কদমতলা গ্রামের তামিম হোসেন।

ছবি- শ্যামনগরে ফাইটার কারাতে ক্লাব সদস্যদের বেল্ট প্রদান অনুষ্ঠান।




Tag
আরও খবর