নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

আশাশুনির বুধহাটায় দু’টি ফিলিং স্টেশনে মোবাইল কোর্ট ৪০ হাজার টাকা জরিমানা



আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নে দু’টি ফিলিং স্টেশনে মোবাইল কোর্ট পরিচালনা করে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিজয় কুমার জোয়ার্দার এ অভিযান পরিচালনা করেন।

মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, প্রথমে বুধহাটা বাজারের রহমান ফিলিং স্টেশনে অভিযান চালানো হয়। সেখানে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮-এর ৩২(৩) ধারা লঙ্ঘনের প্রমাণ মিললে স্টেশনের মালিক একে এম এহসানুল হককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে মহেশ্বরকাটি এলাকায় অবস্থিত আন্না ফিলিং স্টেশনে অভিযানে গিয়ে পরিমাপে অনিয়ম ধরা পড়ায় আইনটির ২৯ ধারায় পাম্প মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে বিএসটিআই খুলনার মেট্রোলজি (ভৌত) বিভাগের পরীক্ষক মো. রহিজ আহম্মেদ এবং আশাশুনি থানার পুলিশ সদস্যরা নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে ছিলেন।

এদিকে গত ১৮ জানুয়ারি শ্রীউলা ইউনিয়নের মহিষকুড়ে এলাকায় অনুমোদনবিহীনভাবে পেট্রোল বিক্রির দায়ে পেট্রোলিয়াম আইন, ২০১৬-এর ২০ ধারা অনুযায়ী স্থানীয় পেট্রোল বিক্রেতা ইসমাইল সানাকে ৫ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট বিজয় কুমার জোয়ার্দার।

প্রশাসনের কর্মকর্তারা জানান, ভোক্তার অধিকার রক্ষা, ন্যায্য পরিমাপ নিশ্চিতকরণ ও জননিরাপত্তার স্বার্থে এসব অভিযানে আরও কঠোর নজরদারি অব্যাহত থাকবে।

Tag
আরও খবর