নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

শ্যামনগরে মৎস্যচাষীদের দক্ষতা বৃদ্ধিতে ডুমুরিয়া অভিজ্ঞতা বিনিময় সফর

শ্যামনগরে মৎস্যচাষীদের দক্ষতা বৃদ্ধিতে ডুমুরিয়া অভিজ্ঞতা বিনিময় সফর

রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার (১৩ জানুয়ারী) কমিউনিটি -বেইজড ক্লাইমেট রেজিলিয়েন্ট ফিশারিজ অ্যান্ড একোয়াকালচার ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ প্রকল্পের আওতায় মৎস্য চাষীদের খুলনা জেলার ডুমুরিয়ায় এক অভিজ্ঞতা বিনিময় সফরের আয়োজন করা হয়।

পরিদর্শনকালে ডুমুরিয়ার সফল মৎস্য চাষীদের গলদা ও সাদা মাছের খামার ও মিশ্র চাষ পদ্ধতি পরিদর্শন সহ চাষীদের সাথে মাছ চাষ বিষয়ক অভিজ্ঞতা বিনিময় করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা মৎস্য অফিসার জি এম সেলিম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শ্যামনগর তৌহিদ হাসান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ডুমুরিয়া খুলনা সোহেল মোঃ জিল্লুর রহমান রিগান, শ্যামনগর মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী মুজিবর রহমান, খুলনা মৎস্য অধিদপ্তরের সিনিয়র সহকারী পরিচালক, শ্যামনগর ও ডুমুরিয়ার মৎস্যচাষীবৃন্দ প্রমুখ।

পরিদর্শন শেষে শ্যামনগর উপজেলার মৎস্যচাষী হাজী মুজিবর রহমান, ওসমান গণি সহ অন্যান্যরা বলেন শ্যামনগর ও ডুমুরিয়ার মৎস্যচাষ পদ্ধতিতে কিছুটা ভিন্নতা দেখা গেছে। ডুমুরিয়ার মৎস্য ঘেরে পানির গভীরতা বেশি, মান সম্মত প্রতিষ্ঠান থেকে পোনা ক্রয় করা, মাছের বৃদ্ধির হার ও উৎপাদন বেশি, মিষ্টি পানির প্রবাহ রয়েছে, চাষিদের পরিচর্যা ভাল। এছাড়া শ্যামনগরের মৎস্যচাষীরা ডুমুরিয়ায় মিশ্র মাছ চাষ পদ্ধতির প্রক্রিয়া সম্পর্কে অবহিত হন বলে জানান।

সিনিয়র উপজেলা মৎস্য অফিসার শ্যামনগর তৌহিদ হাসান বলেন মৎস্য অধিদপ্তর, বাংলাদেশ এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার কমিউনিটি -বেইজড ক্লাইমেট রেজিলিয়েন্ট ফিশারিজ অ্যান্ড একোয়াকালচার ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ প্রকল্পের আওতায় উপজেলার বুড়িগোয়ালিনী, মুন্সিগঞ্জ এলাকার অর্ধশতাধিক মৎস্যচাষী অভিজ্ঞতা বিনিময় সফর করেছেন। যেখানে নারী মৎস্যচাষীও ছিল। ভবিষ্যতে এধরনের অভিজ্ঞতা বিনিময় সফরের আয়োজন করার উদ্যোগ গ্রহণ করা হবে বলে জানান। 

শ্যামনগর উপজেলার মৎস্যচাষীবৃন্দ বলেন এধরনের অভিজ্ঞতা বিনিময় সফর আরও বেশি বেশি করা হলে মাছ চাষে চাষীদের দক্ষতা বৃদ্ধি পাবে।

ছবি- শ্যামনগর মৎস্য অধিদপ্তরের আয়োজনে মৎস্যচাষীদের খুলনা ডুমুরিয়া অভিজ্ঞতা বিনিময় সফর।




Tag
আরও খবর