নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

শ্যামনগরে শীত বস্ত্র বিতরণের নামে অর্থ আদায়ের অভিযোগে আটক দুই

শ্যামনগরে শীত বস্ত্র বিতরণের নামে অর্থ আদায়ের অভিযোগে আটক দুই 

শ্যামনগর উপজেলা প্রতিনিধি : 

সাতক্ষীরার শ্যামনগরে এনজিও’র নামে অর্থ আদায়ের অভিযোগে  শ্যামনগর থানা উপ-পরিদর্শক আনজির হোসেন উপজেলা সমাজসেবা কর্মকর্তার কার্যালয় থেকে শুক্রবার সন্ধ্যায়

 দুই জনকে গ্রেপ্তার করেছে। আটককৃতরা হলেন  সাতক্ষীরার আশাশুনি উপজেলা মাড়িয়ালা থানাঘাটা সাবদালপুর গ্রামের অনিমেষ সরকার ও ফরহাদ হোসেন।

 

এর আগে উপজেলা নির্বাহী অফিসার শাসছুজ্জাহান কনক গ্রাম পুলিশের সহায়তায় উপজেলার ঈশ্বরীপুর থেকে আটকের পর তাদের দু’জনকে সমাজসেবা কর্মকর্তার নিকট হস্তান্তর করেন। এসময় তাদের নিকট থেকে ‘এ্যাসেম্বলী অফ গড চার্চ (এজি)’ নাম অংকিত একটি প্রতিষ্ঠানের পরিচয়পত্র উদ্ধার করা হয়।

 

উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন জানান ফরহাদ হোসেনসহ কয়েকজন ব্যক্তি এনজিও কর্মী পরিচয় দিয়ে এলাকার সহজ সরল মানুষ থেকে জাতীয় পরিচয়পত্র নিয়ে অর্থ আদায় করছিলেন। কম্বলসহ নানা ধরনের উপকরণ সহায়তা দেয়ার নামে তারা পুর্ণ বয়স্ক ব্যক্তির জন্য মাথাপিছু একশ ২০ এবং শিশুদের জন্য ৫০ টাকা হারে উত্তোলন করছিলেন।

 

বিষয়টি উপজেলা এনজিও সমন্বয় কমিটির সভাপতি গাজী আল ইমরানের মাধ্যমে খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার তাদের নিজ কার্যালয়ে ডাকেন। একপর্যায়ে বিষয়টি খতিয়ে দেখার জন্য তার নিকট পাঠানোর পর ফরহাদের প্রতারণার বিষয়টি প্রকাশ্যে আসে। এসময় খবর পেয়ে ওসি (তদন্ত) পিয়ার উদ্দীনের মাধ্যমে পুলিশ অনিমেষ ও ফরহাদকে গ্রেপ্তার করেন।

 

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ খালেদুর রহমান জানান গ্রেপ্তারকৃত দুই ব্যক্তির বিরুদ্ধে সাধারণ মানুষের সাথে প্রতারণার অভিযোগে মামলা হয়েছে। পরবর্তী আইনী প্রক্রিয়া শেষে তাদের কারাগারে প্রেরণ করা হয়েছে।

ছবি- শ্যামনগর প্রতারণার অভিযোগে আটক দুই ব্যক্তি।

Tag
আরও খবর