নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শ্যামনগরে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শ্যামনগরে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার আফরোজা আখতার শ্যামনগর উপজেলা প্রশাসনের সরকারি কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি, জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন দলের প্রতিদ্বন্দী প্রার্থী সহ গণ্যমান্য ব্যক্তিদের সাথে মতবিনিময় করেন।

মতবিনিময় সভায় জেলা প্রশাসক বলেন বাংলাদেশকে সঠিক পথে নিয়ে যেতে হলে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে জাতির কাছে সঠিকভাবে উপহার দিতে হবে। তিনি সকলকে নিজ নিজ অবস্থান থেকে সুন্দর একটি নির্বাচন উপহার দেওয়ার জন্য সকলকে ভূমিকা রাখার আহব্বান জানান।

বৃহস্পতিবার(৮ জানুয়ারী) শ্যামনগর উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার শামসুজ্জাহান কনকের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন অফিসার আব্দুল্লাহ আল মামুন, সাবেক এমপি জামায়াত দলীয় প্রার্থী গাজী নজরুল ইসলাম, বিএনপি মনোনীত প্রার্থী ড.এম মনিরুজ্জামান, ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী গোলাম মোস্তফা, শ্যামনগর সরকারি মহসীন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড.এ কে এম আব্দুর রহমান, শ্যামনগর থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) পিয়ার উদ্দীন, মাওলানা আব্দুর রহমান, সোলায়মান কবীর, শ্যামনগর উপজেলা প্রেসক্লাব সভাপতি সামিউল আযম মনির প্রমুখ। 

এর আগে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সম্ভাব্য দায়িত্বপালনকারী কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। উপজেলা পরিষদের মতবিনিময়সভা শেষে জেলা প্রশাসক আফরোজা আখতার গাবুরা ইউপি সহ অন্যান্য এলাকার ভোটকেন্দ্র পরিদর্শন করেন ও শীতার্ত মানুষদের মাঝে শীত বস্ত্র কম্বল বিতরণ করেন।

ছবি- শ্যামনগরে সাতক্ষীরা জেলা প্রশাসক আফরোজা আখতারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মতবিনিময়সভা।




Tag
আরও খবর