নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

আশাশুনিতে মন্দির থেকে চুরি যাওয়া রাধাকৃষ্ণের যুগল মূর্তি উদ্ধার


আশাশুনি উপজেলায় একটি মন্দির থেকে চুরি হওয়া রাধাকৃষ্ণের যুগল মূর্তি চুরির এক সপ্তাহের মধ্যেই উদ্ধার করেছে থানা পুলিশ।

রবিবার (৪ জানুয়ারি) সকালে আশাশুনি থানার অফিসার ইনচার্জ শামীম আহমদ খান এবং বুধহাটা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই আঃ রহিমের নেতৃত্বে মূর্তিটি উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৯ ডিসেম্বর আশাশুনি উপজেলার নওয়াপাড়া গ্রামের শিবকালী রাধা মন্দির থেকে রাধাকৃষ্ণের যুগল মূর্তিটি চুরি হয়ে যায়। এ ঘটনায় একই দিন আশাশুনি থানায় একটি মামলা দায়ের করা হয় (মামলা নং-১৪, তারিখ: ২৯/১২/২০২৫ খ্রি., ধারা-৪৫৭/৩৮০ দণ্ডবিধি)।

তদন্তের এক পর্যায়ে বুধহাটা গ্রামের নিত্য ঘোষের বাড়ির পারিবারিক শিব মন্দির প্রাঙ্গনে সায়নী ঘোষ (১১) ও লক্ষ্মী ঘোষ (৩৫) কর্তৃক প্রদত্ত তথ্যের ভিত্তিতে মূর্তিটি উদ্ধার করা হয়। তারা পুলিশকে জানান, মূর্তিটি তাদের মন্দিরের পার্শ্ববর্তী একটি পুকুরে পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে।

উদ্ধার হওয়া মূর্তিটি থানায় হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Tag
আরও খবর