নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

সমাজসেবায় অনন্য অবদান: আশাশুনিতে শ্রেষ্ঠ ইউনিয়ন সমাজকর্মী সেলিম শাহরিয়ার




আশাশুনি উপজেলায় সমাজসেবামূলক কার্যক্রমে নিষ্ঠা, আন্তরিকতা ও কার্যকর ভূমিকার স্বীকৃতি হিসেবে শ্রেষ্ঠ ইউনিয়ন সমাজকর্মী হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ সেলিম শাহরিয়ার। জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে তাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

মোঃ সেলিম শাহরিয়ার সরকারি বিএল কলেজ থেকে গণিত বিভাগে কৃতিত্বের সঙ্গে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। কর্মজীবনের শুরুতে তিনি ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পে যোগদান করেন, যা ছিল তার জীবনের প্রথম চাকরি। মাত্র এক বছরের মধ্যেই ২০১৯ সালে এনটিআরসির মাধ্যমে শিক্ষক হিসেবে নিয়োগ পেয়ে তিনি সাতক্ষীরা সদরের আগরদাড়ি মহিলা দাখিল মাদ্রাসায় শিক্ষকতা পেশায় যুক্ত হন।

শিক্ষকতা পেশায় দায়িত্বশীলতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করলেও সমাজসেবার প্রতি তার আগ্রহ ও মানবিক দায়বদ্ধতা তাকে নতুন পথে নিয়ে যায়। এরই ধারাবাহিকতায় ২০২৩ সালের ২০ ডিসেম্বর তিনি সমাজসেবা অধিদপ্তরে ইউনিয়ন সমাজকর্মী হিসেবে নিয়োগপ্রাপ্ত হন এবং আশাশুনি উপজেলায় যোগদান করেন। বর্তমানে তিনি আশাশুনি সদর ও প্রতাপনগর ইউনিয়নে দায়িত্ব পালন করছেন।

দায়িত্ব গ্রহণের পর থেকেই মাঠপর্যায়ে তার সক্রিয় উপস্থিতি, ভাতাভোগীদের সঙ্গে সরাসরি যোগাযোগ, ক্ষুদ্রঋণ কার্যক্রম বাস্তবায়ন, সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় সুবিধাভোগীদের ব্যবস্থাপনা এবং দারিদ্র্য বিমোচনে নিরলস প্রচেষ্টার কারণে তিনি দ্রুতই সাধারণ মানুষের আস্থা অর্জন করেন। কাজের প্রতি তার আন্তরিকতা ও অদম্য মনোভাব তাকে নিজ কর্মক্ষেত্রে সফলতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করতে সহায়তা করেছে।

“দারিদ্র্য বিমোচনে ক্ষুদ্রঋণ কার্যক্রম, ভাতাভোগী ব্যবস্থাপনা ও সামাজিক নিরাপত্তা” বিষয়ক সমাজসেবা অধিদপ্তর বাস্তবায়িত বিভিন্ন কর্মসূচিতে বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তাকে শ্রেষ্ঠ ইউনিয়ন সমাজকর্মী হিসেবে নির্বাচন করা হয়। অনুষ্ঠানে আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইদুজ্জামান হিমু তার হাতে সম্মাননা স্মারক তুলে দেন।

স্থানীয় সচেতন মহল মনে করছেন, মোঃ সেলিম শাহরিয়ারের মতো নিষ্ঠাবান ও মানবিক সমাজকর্মীদের হাত ধরেই সমাজসেবা কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর হয়ে উঠবে।


Tag
আরও খবর