নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

আশাশুনির বেউলা কমিউনিটি ক্লিনিকে তদন্ত অনুষ্ঠিত



 আশাশুনি উপজেলার বেউলা শেখ আব্দুস সোবহান কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি আরেফিন শান্তর বিরুদ্ধে আনিত অভিযোগের তদন্ত অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ ডিসেম্বর) বেলা ১১টায় সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের ডাঃ জয়ন্ত কুমার মন্ডল, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ফরহাদ জামিল ও ইপিআই কর্মকর্তা মহিবুর রহমান তদন্ত কার্যক্রম পরিচালনা করেন। 
সিএইচসিপি আরেফিন শান্ত ২০২৩ সালে যোগদানের পর থেকে ঠিকমত অফিসে না আসা, ঔষধের সরবরাহ নেই বলে ঔষধ না দেওয়া, খারাপ আচারণ করা, অফিস টাইমে মোবাইলে ভিডিও কলে কথা বলা, রোগী প্রতি ৫ টাকা করে উত্তোলনের অভিযোগ করা হয়েছে।
তদন্তকালে অভিযুক্ত সিএইচসিপি আরেফিন শরাফী লিখিত বক্তব্য জমা দেন। তিনি সাংবাদিকদের জানান, "আমার বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। আমি সরকারি বিধি মোতাবেক অর্পিত সকল কার্যক্রম যথাযথ পালন, সময়মত ক্লিনিক খোলা ও বন্ধ করে থাকি। কোন রোগির সাথে খারাপ আচরন বা অসংলগ্ন কোন কিছুই আমি করিনি। কিছু স্বার্থান্বেষী কুচক্রী তাদের মনমত কাজ না করায় যোগসাজস করে আমার বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অভিযোগ এনে আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। ১০০ জনের নাম স্বাক্ষর করিয়ে অভিযোগ করা হলেও তদন্তের সময় মাত্র ২/৩ জন আসে। তিনি সু্ষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায় বিচার প্রত্যাশা করেন। 
ক্লিনিকে সেবা নিতে আসা রোগি সাবিনা খাতুন জানান, আমার বাড়ি বেউলায়। আমি যখন ঔষধ নিতে আসি দেয়া হয়। ভাল ব্যবহার করে। কোনদিন কারো সাথে খারাপ ব্যবহার করতে দেখিনি। কখনো তাকে মদপান করতে দেখিনি বা শুনিনি। যারা ঔষধ নিতে আসে নিয়ে চলে যায়, কাউকে গল্প করতে দেখিনি। ডাক্তার খুব ভাল মানুষ।
মাহবুবর রহমান জানান, ক্লিনিকের সামনেই আমার বাড়ি। ক্লিনিকের সেবার মান ভাল। আমরা কখনো ঔষধ ছাড়া খালিহাতে ফিরিনি। ডাক্তার ভাল ব্যবহার করে। খারাপ আচরনের কোন কিছু আমি দেখিনি। যখন যা চেয়েছি, সেবা পেয়েছি। আমাদের সাথে কখনো খারাপ আচারন করেনি, করতেও দেখিনি। তার বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন ও মিথ্যা। 
ইউপি সদস্য শীষ মোহাম্মদ জেরী বলেন, আমাকে ঐ ক্লিনিকের পরিচালনা কমিটির সভাপতি করা হয়েছে বলে জেনেছি। কিন্তু আজ পর্যন্ত কোনো মিটিংয়ে আমাকে ডাকা হয়নি। কোন রেজুলেশন না করেই অবৈধভাবে ৫ টাকা করে উত্তোলন করা হচ্ছে, তার আচারণ ভালো না। একজন সরকারি কর্মকর্তা রাষ্ট্রের সেবক। তাঁর কাছ থেকে স্বচ্ছতা, জবাবদিহিতা ও নৈতিকতা প্রত্যাশিত। কিন্তু অভিযোগের সত্যতা যাচাই করলে দেখা যায়, উক্ত কর্মকাণ্ড জনগণের আস্থা ক্ষুণ্ন করছে এবং সুশাসনের পরিপন্থী একটি দৃষ্টান্ত তৈরি করছে। আমি মনে করি, দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নেওয়া শুধু নাগরিক অধিকার নয়, এটি নাগরিক দায়িত্বও। তাই তদন্তে অভিযোগ প্রমাণিত হলে আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হোক। এলাকার মানুষ তার অপসারণ চায়।
তদন্তকারী কর্মকর্তা ডাঃ জয়ন্ত কুমার মন্ডল জানান, অভিযোগের ভিত্তিতে আমরা প্রাথমিক তদন্তে কয়েকজন অভিযোগকারীর বক্তব্য শুনেছি, তদন্ত প্রতিবেদন সিভিল সার্জন স্যারের কাছে প্রেরণ করবো, তিনি ব্যবস্থা নিবেন
Tag
আরও খবর