মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

ফাঁড়িতে হামলার ঘটনায় বিশেষ অভিযানে গ্রেফতার ৩


সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর পুলিশ ফাঁড়িতে হামলা চালিয়ে আটক আসামি ছিনতাইয়ের ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) জেলা পুলিশের বিশেষ অভিযানে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর সানাপাড়া গ্রামের মৃত ইমান আলীর ছেলে রহমত (৪৩), একই গ্রামের মোঃ ফয়েজ আলীর ছেলে মোঃ আশিকুজ্জামান (২৫) এবং মোঃ জিহাদ আলীর ছেলে মোঃ ইমদাদুল ইসলাম (২৭)।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা. মাসুদুর রহমান জানান, আসামিরা নেহালপুর এলাকার হাজীখালী গেট থেকে শালিখাডাঙ্গা পর্যন্ত নদীর বাম ও ডান তীর থেকে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলন করছিল। বিষয়টি জানতে পেরে সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী মোঃ লিয়াকত আলী ঘটনাস্থলে তার প্রতিনিধি পাঠান। এ সময় অবৈধভাবে মাটি উত্তোলনকারীরা তাকে হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করে।

পরবর্তীতে উপ-সহকারী প্রকৌশলী মোঃ লিয়াকত আলী বিষয়টি তাৎক্ষণিকভাবে ব্রহ্মরাজপুর পুলিশ ক্যাম্প ইনচার্জকে মৌখিকভাবে অবহিত করেন। অভিযোগ পেয়ে গত বুধবার (২৪ ডিসেম্বর) সকাল আনুমানিক ৯টার দিকে ব্রহ্মরাজপুর পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মাটিভর্তি একটি ট্রলিসহ কেসমত আলী নামে এক আসামিকে আটক করে ক্যাম্পে নিয়ে আসেন।

আটকের খবর ছড়িয়ে পড়লে সকাল সাড়ে ৯টার দিকে অন্যান্য আসামিরা দলবদ্ধভাবে বেআইনিভাবে ব্রহ্মরাজপুর পুলিশ ফাঁড়িতে হামলা চালায়। তারা পুলিশ ক্যাম্পে ভাঙচুর করে আটক আসামি কেসমত আলী ও জব্দকৃত মাটির ট্রলি জোরপূর্বক ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

এ ঘটনায় সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী মোঃ লিয়াকত আলী বাদী হয়ে গ্রেফতারকৃত তিনজনসহ মোট ৮ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও ২০-৩০ জনকে আসামি করে সরকারি কাজে বাধা প্রদান ও অন্যান্য ধারায় সাতক্ষীরা সদর থানায় একটি মামলা দায়ের করেন।

ওসি মুহা. মাসুদুর রহমান আরও জানান, সাতক্ষীরা পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েলের সার্বিক দিকনির্দেশনায় বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) এসআই মোঃ সাইদুল ইসলামসহ সঙ্গীয় ফোর্সের সহযোগিতায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মামলার এজাহারভুক্ত ৮ জন আসামির মধ্যে প্রধান তিনজনকে গ্রেফতার করা সম্ভব হয়।

পলাতক অন্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

Tag
আরও খবর