মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

জাতীয় স্বার্থে খালেদা জিয়ার নেতৃত্ব আরও পাঁচ বছর প্রয়োজন' মৌতলায় দোয়া মাহফিলে কাজী আলাউদ্দিন

জাতীয় স্বার্থে খালেদা জিয়ার নেতৃত্ব আরও পাঁচ বছর প্রয়োজন' মৌতলায় দোয়া মাহফিলে কাজী আলাউদ্দিন

বিএনপির চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া চাইলেন সাবেক সংসদ সদস্য, সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ–আশাশুনি) আসনে বিএনপির মনোনীত প্রার্থী এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী আলাউদ্দিন।

তিনি বলেন, “গণতন্ত্র, ভোটাধিকার ও দেশের সার্বভৌমত্ব রক্ষার আন্দোলনে বেগম খালেদা জিয়া নিজের জীবনকে বারবার ঝুঁকির মুখে ফেলেছেন। গণতন্ত্রের প্রশ্নে তিনি কখনো আপস করেননি। বর্তমান রাজনৈতিক সংকটময় পরিস্থিতিতে জাতীয় স্বার্থে অন্তত আরও পাঁচ বছর তার নেতৃত্ব দেশের জন্য অত্যন্ত প্রয়োজন।”

মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকেলে কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়ন পরিষদ চত্বরে উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত কোরআন তেলাওয়াত, মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন পশ্চিম মৌতলা খাজরা জামিউল কোরআন মাদরাসার শিক্ষার্থীরা। পরিচালনা করেন মাদরাসার মুহতামিম হাফেজ আতিকুর রহমান। এর আগে বিশিষ্ট আলেমগণের মূল্যবান আলোচনা অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন মৌতলা জামে মসজিদের ইমাম কারী মো. আরিফুল ইসলাম, মাওলানা আমানউল্লাহ, হাফেজ আব্দুল গফুর, কারী হাফেজ জুবায়ের হোসেন, হাফেজ আবু রায়হানসহ অন্যান্য ধর্মীয় নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামী এক গুরুত্বপূর্ণ নাম। তার সুস্থতা দেশের স্থিতিশীলতার জন্য অত্যন্ত প্রয়োজন। এ সময় তারা দেশবাসীকে তার আরোগ্য কামনায় দোয়া করার আহ্বান জানান।

অনুষ্ঠানে উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

শেষে দেশ, জাতি, মুসলিম উম্মাহ ও বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সাতক্ষীরা-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী কাজী আলাউদ্দিন।

আরও খবর