মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

শ্যামনগরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালিত

শ্যামনগরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালিত

রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ “নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি” প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার(২৯ নভেম্বর) সাতক্ষীার শ্যামনগর উপজেলায় জয়িতা প্রতিবন্ধী নারী উন্নয়ন সংস্থার বাস্তবায়ন সহযোগিতায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালিত হয়েছে।

ফাউন্ডেশন ফর এ জাস্ট সোসাইটির অর্থায়নে এবং নাগরিক উদ্যোগের বাস্তবায়নে "সচেতনতা বৃদ্ধির মাধ্যমে দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষা এবং মৌলিক পরিষেবায় অভিগম্যতা বৃদ্ধিতে সহায়তা" প্রকল্পের আওতায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদে র্যালি, মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করা হয়।

জয়িতা প্রতিবন্ধী নারী উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক অষ্টমী মালোর সভাপতিত্বে ও নাগরিক উদ্যোগ শ্যামনগরের প্রকল্প কর্মকর্তা চিরনজিত কুমার মালোর সঞ্চালনায় অনুষ্ঠানে দলিত নারী, পুরুষ, কিশোর-কিশোরী, স্থানীয় সুশীল সমাজ, বিভিন্ন সংস্থার প্রতিনিধি এবং গণমাধ্যম কর্মীরা বক্তব্য রাখেন। বক্তারা বলেন, নারীর প্রতি সহিংসতা ঘরে-বাইরে, অনলাইন-অফলাইনে সমানভাবে প্রতিরোধ করতে হবে। তাই ডিজিটাল জগতে নারীর নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা ও সচেতন নাগরিকদের একযোগে কাজ করতে হবে। এবং একই সাথে দলিত প্রতিবন্ধী ও আদিবাসী নারী-কিশোরী সহ সকল ঝুঁকিপূর্ণ নারী গোষ্ঠীকে বিশেষ সুরক্ষা প্রদান করতে হবে।

ছবি- শ্যামনগরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মানববন্ধন।



Tag
আরও খবর