মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

শ্যামনগর ভয়েস অফ সিটিজেন্স গঠিত

শ্যামনগর ভয়েস অফ সিটিজেন্স গঠিত

সভাপতি রনজিৎ ও সদস্যসচিব রুহানী

রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা  প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় শনিবার(২৯ নভেম্বর) সকালে শ্যামনগর অফিসার্স ক্লাব হল রুমে উপজেলা পরিষদ ও  রুপান্তরের আয়োজনে ওয়াটার এইড বাংলাদেশ ও সুইসকন্টাক্ট বাংলাদেশের সহযোগিতায় উপজেলা পর্যায়ে নাগরিক সমাজ গঠন বিষয়ক আলোচনাসভায় শ্যামনগর ভয়েস অফ সিটিজেন্স কমিটি গঠিত হয়েছে। কমিটির সভাপতি পদে শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের কার্য্যনির্বাহী সদস্য রনজিৎ বর্মনকে সভাপতি ও যুবপ্রতিনিধি মোঃ মুনতাকিমুল ইসলাম রুহানীকে সদস্যসচিব করে ২৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

গোফরইমপ্যাক্ট প্রোগ্রামের আওতায় উপজেলা পর্যায়ে নাগরিক সমাজ গঠন বিষয়ক আলোচনাসভায় উপজেলার ১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভার সামাজিক কার্যক্রমে যুক্ত এমন প্রতিনিধিদের অংশ গ্রহণে গণতান্ত্রিক পদ্ধতিতে শ্যামনগর ভয়েস অফ সিটিজেন্স কমিটি গঠিত হয়।

রুপান্তর গোফরইমপ্যাক্ট প্রোগ্রামের সমন্বয়কারী মোঃ আলম চেীধুরীর সঞ্চালনায় ও স্বাগত বক্তব্যে মধ্য দিয়ে উপজেলা পর্যায়ে সিএসও গঠনের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরা হয়।

অনুষ্ঠানে অতিথি হিসাবে বক্তব্য রাখেন গোফরইমপ্যাক্ট প্রোগ্রামের ক্যাপাসিটি বিল্ডিং সমন্বয়কারী মোছাঃ  জোহুরা খাতুন মীরা। তিনি বক্তব্যে সিএসও গঠনের প্রক্রিয়া ও সিএসওদের দায়িত্ব কর্তব্য, কর্মসূচি সম্পর্কে অবহিত করেন।

উপজেলার সুপেয় পানির সমস্যা, বেড়িবাঁধ সমস্যা, সাইক্লোন শেল্টারের প্রয়োজনীয়তা, বর্জ্য ব্যবস্থাপনা, পরিবেশ সংরক্ষণ, বাল্য বিবাহ সহ অন্যান্য বিষয়ে বক্তব্য রাখেন সাবেক ইউপি সদস্য পদ্মপুকুর ইউনিয়ন আশরাফ হোসেন, শিক্ষক আয়রুননেছা, শিক্ষক মিলন হোসেন, জবা রানী দেবনাথ, সাজিদা পারভীন, গোলাম হোসেন, তারক চন্দ্র, শরিফাতুননেছা প্রমুখ। 

সভায় জানানো হয় ভয়েস অফ সিটিজেন্স কমিটি স্থানীয় সরকারের উন্নয়ন কর্মকান্ডে সহযোগী হিসাবে ভূমিকা রাখার চেষ্টা করবেন।

ছবি- শ্যামনগর শ্যামনগর ভয়েস অফ সিটিজেন্স কমিটি গঠন।





Tag
আরও খবর