মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

কিশোরীর জলবায়ু সহনশীল প্রকল্পে সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা

কিশোরীর জলবায়ু সহনশীল প্রকল্পে সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা 

রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় জয়িতা প্রতিবন্ধী নারী উন্নয়ন সংস্থার আয়োজনে ও সিবিএম গ্লোবাল বাংলাদেশের সহায়তায় কিশোরীর জলবায়ু সহনশীল ভবিষ্যৎ প্রকল্পের আওতায় কমিউনিটি স্তরের যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার  অ্যাক্সেসযোগ্যতা নিশ্চিত করার লক্ষ্যে ওপিডি সদস্য, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকালে  উপজেলা কৃষি অফিসের হল রুমে সংস্থার  নির্বাহী পরিচালক অষ্টমী মালোর সভাপতিত্বে  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ রাশেদ হোসাইন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জিয়াউর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা  নাজমুল হুদা,  ওসিসি কর্মকর্তা প্রণব বিশ্বাস। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী সুমাইয়া জান্নাত ।

সভায় বক্তারা বলেন, প্রতিবন্ধী কিশোরীদের সেবা নিশ্চিতকরণে সংশ্লিষ্ট সকল সংস্থার সমন্বিত উদ্যোগ প্রয়োজন। মাঠ পর্যায়ে সেবা ও অধিকার বিষয়ক তথ্য পৌঁছে দিতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কার্যকর ভূমিকা জরুরি বলে মত প্রকাশ করেন।

অনুষ্ঠানে আগত ওপিডি সদস্যরা তাদের অভিজ্ঞতা ও সমস্যাবলি তুলে ধরে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষায় বিশেষ উদ্যোগ গ্রহণের দাবি জানান।

ছবি- শ্যামনগরে কিশোরী জলবায়ু সহনশীল প্রকল্পে সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন উপজেলা সহকারী কমিশনার ভূমি রাশেদ হোসাইন।



Tag
আরও খবর