মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

পশ্চিম সুন্দরবনে হ্নদক্রিয়া বন্ধ হয়ে এক জেলের মৃত্যু

পশ্চিম সুন্দরবনে হ্নদক্রিয়া বন্ধ হয়ে এক জেলের মৃত্যু

রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃপশ্চিম সুন্দরবনে মাছ আহরণে গিয়ে স্ট্রোকে আক্রান্ত হয়ে ছাত্তার গাজী (৫৫) নামে এক জেলের মৃত্যু হয়েছে। সুন্দরবনের কুকুমারী এলাকায় সোমবার (১৭ নভেম্বর) দুপুর ২টার দিকে তার মৃত্যু হয়।

তিনি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের সিংহড়তলী গ্রামের মৃত বক্স গাজীর ছেলে। তিনি দীর্ঘ ৩০ বছর ধরে সুন্দরবনে মাছ, কাঁকড়া ও মধু আহরণ করে জীবিকা নির্বাহ করে আসছেন।

জানা যায়, ১১ নভেম্বর বনবিভাগের কদমতলা স্টেশন থেকে পাস নিয়ে ছাত্তার গাজী, খানজাহান আলী সরদার ও মারুফ বিল্লাহ মাছ ধরার জন্য সুন্দরবনে প্রবেশ করেন। সোমবার দুপুরের দিকে হঠাৎ অসুস্থ হয়ে সাত্তার গাজী মৃত্যুবরণ করেন। পরে অন্য জেলেদের সহযোগিতায় তার লাশ সোমবার রাত ৯টার দিকে হরিনগর এলাকায় নেওয়া হয়। সেখান থেকে তার পরিবার লাশ নিয়ে বাড়িতে পৌঁছায়। মঙ্গলবার সকাল ১০ টায় তার শেষকৃত্য সম্পন্ন হয়।

অপর দুই জেলে খানজাহান আলী সরদার ও মারুফ বিল্লাহ জানান, চরপাটা দেওয়ার সময় ছাত্তার বলেন তার বুক ব্যথা করছে, তখন তাকে নৌকায় গিয়ে বসতে বলা হয়। নৌকায় যেতে গিয়ে সে জোরে চিৎকার করে পড়ে যায়। আমরা চরপাটা রেখে দৌড়ে গিয়ে তাকে তুলি কিন্তু ততক্ষণে তার মৃত্যু হয়।

সাতক্ষীরা রেঞ্জের সহকারী রেঞ্জ কর্মকর্তা হাবিবুর ইসলাম জেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

ছবি- সুন্দরবনে হ্নদক্রিয়া বন্ধ হয়ে মৃত জেলে।

 


 

 

Tag
আরও খবর