মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

খোসালখালী মৎস্যজীবী সমিতির সাধারণ সদস্যদের অভিযোগ সভাপতির বিরুদ্ধে

খোসালখালী মৎস্যজীবী সমিতির সাধারণ সদস্যদের অভিযোগ সভাপতির বিরুদ্ধে

রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি॥ সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে সোমবার (১৭ নভেম্বর) বিকাল ৪ টায় খোসালখালী মৎস্যজীবী সমবায় সমিতির সাধারণ সদস্যদের উদ্যোগে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করেন, নিবন্ধনভুক্ত এই সমিতি দীর্ঘদিন ধরে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সভাপতি সুখদেব হালদারের একক নিয়ন্ত্রণে পকেট সমিতি হিসেবে পরিচালিত হচ্ছে।

অভিযোগকারীরা জানান, ২০১৫ সালের ১৫ সেপ্টেম্বর নিবন্ধিত (নিবন্ধন নং—২০/সাতঃ) হওয়ার পর থেকে সমিতির কোনো সাধারণ সভা বা কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত হয়নি। কোনো সদস্য সমিতি থেকে কোনো সুবিধা বা আর্থিক হিসাবও পাননি।

সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, খাল জলমহল ইজারা নেওয়ার সময় সদস্যদের না জানিয়ে তাদের সহি, স্বাক্ষর ও ছবি জাল করে সভাপতি সুখদেব হালদার এককভাবে ইজারায় অংশগ্রহণ করে আসছেন। চলতি বছর মগরা খালের ইজারা গ্রহণের ক্ষেত্রেও উপজেলা সমবায় অফিসারের প্রত্যয়ন পত্র ছাড়া এবং জাল স্বাক্ষর ব্যবহার করে ইজারা নেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তারা।

অভিযোগকারীরা জানান, এসব অনিয়মের প্রতিবাদে সমিতির কার্যনির্বাহী কমিটির পাঁচ সদস্য গত ২৭ মে ২০২৫ তারিখে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে এবং পরবর্তীতে ৮ অক্টোবর ২০২৫ তারিখে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বরাবর সভাপতির বিরুদ্ধে লিখিত অনাস্থা পত্র দাখিল করেছেন।

তারা বলেন, সমিতির নিয়ম অনুযায়ী সব দায়-দায়িত্ব সদস্যদের ওপর বর্তায়। সভাপতি সুখদেব হালদারের বেআইনি কর্মকাণ্ডের ফলে তারা অযাচিত ঝুঁকিতে পড়েছেন। এ অবস্থায় নিজেদের রক্ষার্থে সাধারণ সদস্যরা ৩০ অক্টোবর ২০২৫ তারিখের সাধারণ সভায় সমিতির নিবন্ধন বাতিলের সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে।

সংবাদ সম্মেলনে অভিযোগকারীদের পক্ষে উপস্থিত ছিলেন আব্দুস সাত্তার নজরুল, শিবপদ মণ্ডল, হাবিবর, ফজের, মজিদ, মনীন্দ্র মণ্ডল ও আনিছুর রহমান। 


Tag
আরও খবর