মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

সাগর পাড়ে দুবলার চরে রাসমেলা উপলক্ষে সাতক্ষীরারেঞ্জে ৪৫৬ তীর্থযাত্রীর যাত্রা

সাগর পাড়ে দুবলার চরে রাসমেলা উপলক্ষে সাতক্ষীরারেঞ্জে ৪৫৬ তীর্থযাত্রীর যাত্রা

রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ সাগরপাড়ে সুন্দরবনের দুবলার চরে রাস মেলা উপলক্ষে বনবিভাগ সাতক্ষীরারেঞ্জের আওতায় ৪৫৬ জন তীর্থযাত্রীর যাত্রা ।

সোমবার(৩ নভেম্বর) সকালে সরকারি নিয়ম অনুযায়ী বৈধ পাশ নিয়ে ১২টি ট্রলারে কোবাদক ষ্টেশন ও বুড়িগোয়ালিনী ষ্টেশন থেকে ৪৫৬ জন  তীর্থযাত্রীরা যাত্রা শুরু করেন।

বনবিভাগ বুড়িগোয়ালিনী ষ্টেশন কর্মকর্তা জিয়াউর রহমান জানান, ৩ থেকে ৫ নভেম্বর পর্যন্ত সুন্দরবনের দুবলার চরে ঐতিহ্যবাহী রাস পূর্ণিমায় পূণ্যস্না¯নের জন্য শুধুমাত্র সনাতন ধর্মালম্বীরা পুণ্য¯স্নান ও পূজাঅর্চনার জন্য যেতে পারবেন।

জানা যায় খুলনা ও সাতক্ষীরারেঞ্জের  রাসপূর্ণিমার তীর্থযাত্রীরা এবার যাতায়াতের জন্য ৫টি রুট ব্যবহার করতে পারবেন। রুট গুলি হল বুড়িগোয়ালিনী, কোবাদক থেকে বাটুলা নদী-বল নদী,পাটকোষ্টা খাল হয়ে হংসরাজ নদী অতঃপর দুবলার চর। কয়রা,কাশিয়াবাদ, খাসিটানা,বজভঙ্গা হয়ে আড়–য়া শিবসা অতঃপর শিবসা নদী মরজাত হয়ে দুবলার চর। নলিয়ান ষ্টেশন হয়ে শিবসা মরজাত নদী হয়ে দুবলার চর। ঢাংমারী/চাঁদপাই ষ্টেশন, তিনকোণা দ্বীপ বরাবর পশুর নদী হয়ে দুবলা। বগী বলেশ^র, সুপতি কচিখালী, শেলারচর হয়ে সুন্দরবনের বাহির দিয়ে দুবলা। 

 আরও জানা যায় তীর্থ যাত্রীদের তীর্থ যাত্রায় বেশ কিছু নিয়মাবলী মেনে চলতে হবে। এসকল নিয়মের মধ্যে রয়েছে কোন রকম অপতৎপরতামূলক কার্যক্রম করা যাবে না। বনবিভাগের চেকিং পয়েন্ট ছাড়া অন্যকোথাও ট্রলার থামানো যাবে না। প্রতিটি ট্রলার বা নৌকাকে আলোরকোলে স্থাপিত কন্ট্রোলরুমে রিপোর্ট করতে হবে। প্রতিটি জলযানে সর্বোচ্চ ৫০ জন গমন করতে পারবেন। সকল প্রকার শব্দ দূষণ বন্ধ থাকবে। কোন অবস্থাতেই ট্রলারে সিঙ্গেল ইউজ প্লাস্টিক যেমন, প্লাস্টিকের প্লেট, পানির বোতল, চামচ ব্যবহার করা যাবে না। জাতীয়পরিচয় পত্র সাথে নিতে হবে। ট্রলার মালিকগণ প্রয়োজনীয় সংখ্যাক লাইফ জ্যাকেট সংরক্ষণ রাখবেন।

বনবিভাগ সুত্রে জানা যায় তীর্থযাত্রীদের যাতায়াতে নিরাপত্তায় বনবিভাগ ছাড়া অন্যান্য দপ্তর দায়িত্ব পালন করবেন। 

তীর্থযাত্রী আশাশুনি উপজেলার বাসিন্দা মাধব সরকার সহ অন্যান্যরা বলেন সুন্দরবনের আলোরকোলে রাস পূর্ণিমা উপলক্ষে পূণ্য¯স্নান ও পূর্জ অর্চনা করার জন্য রওনা হয়েছি। তিনি বলেন সনাতন ধর্মালম্বীরা  অনেকে বিভিন্ন স্থান থেকে প্রতিবছর এখানে পুণ্য স্না¯নে অংশ গ্রহণ করেন।

ছবি- সুন্দরবনের ঐতিহ্যবাহী রাস পূর্ণিমা উপলক্ষে পূণ্য¯স্নানের জন্য তীর্থযাত্রীদের ট্রলার যাত্রা।



Tag
আরও খবর