মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

জলবায়ু সংকটে ভীতি নয়, অভিযোজন কৌশল ও কৃষিপ্রতিবেশীয় চর্চায় মিলে সমাধান

জলবায়ু সংকটে ভীতি নয়, অভিযোজন কৌশল ও কৃষিপ্রতিবেশীয় চর্চায় মিলে সমাধান

রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নে পানখালী  কৃষিপ্রতিবেশবিদ্যা শিখণ কেন্দ্রে জলবায়ু সংকট, এগ্রোইকোলজি ও উপকূলের স্থানীয় অভিযোজন কৌশল বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

 পানখালী কৃষিপ্রতিবেশবিদ্যা শিখণ কেন্দ্রের প্রতিনিধি কনিকা রানীর সভাপতিত্বে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কৃষিপ্রতিবেশবিদ্যা শিখণ কেন্দ্রের প্রতিনিধি অল্পনা রানী, সরমা রানী, গোবিন্দ মন্ডল ও নিমাই মন্ডল। এ সময়ে আরও উপস্থিত ছিলেন জনপ্রতিনিধি, সাংবাদিক, পদ্মপুকুর, আটুলিয়া ও বুড়িগোয়ালিনী ইউনিয়নের কৃষক, কৃষানীসহ যুব উদ্যোক্তা জলবায়ু সংকটে উপকূলে টিকে থাকতে নানা ধরনের অভিযোজন কৌশলের হাতে কলমে প্রশিক্ষণ গ্রহণ করেন।

প্রশিক্ষণ কর্মশালায় কৃষক গোবিন্দ মন্ডল  বস্তায় আদা চাষ, অচাষকৃত উদ্ভিদ গুণাগুণ এবং সমন্বিত চাষাবাদ পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। মথুরাপুর কৃষিপ্রতিবেশবিদ্যা শিখণ কেন্দ্রের প্রতিনিধি সরমা রানী জলাবদ্ধতা, খরা, লবনাক্ততা, পানির সংকট,  অতিবৃষ্টি ও অল্প জায়গায় সহজ ও কার্যকরি চাষাবাদ পদ্ধতি টাওয়ার তৈরির নিয়মাবলি, জলপট্টির ব্যবহার, স্যালাইন পদ্ধতি সম্পর্কে হাতে কলমে শিখান। 

জলবায়ু পরিবর্তনে কৃষক সংকট মোকাবিলা করে কৃষি কাজকে এগিয়ে নিতে উদ্যোগী ও আগ্রহী হয়ে বিষমুক্ত খাবার উৎপাদনে সকলের প্রচেষ্টাকে জোরদার করার আহবান জানান সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষক ও সাংবাদিক রণজিৎ বর্মণ।

 কৃষির মূল ও অন্যতম উপাদান বীজ। উপকূলীয় অঞ্চলে স্থানীয় জাতের বীজের গুরুত্ব উল্লেখ করে বীজ সংগ্রহ ও সংরক্ষণের নিয়ম ও পদ্ধতির স্বচ্ছ ধারণা দেন শাপলা নারী উন্নয়ন সংগঠনের সভানেত্রী অল্পনা রানী মিস্ত্রি। 

এছাড়া প্রশিক্ষণ কর্মশালায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বারসিকের আঞ্চলিক সমন্বয়কারী রামকৃষ্ণ জোয়ারদ্দার, বারসিক কর্মকর্তা বরষা গাইন,মনিকা রানী, কৃষক হিরা বেগম প্রমুখ।

এছাড়া কুইক কম্পোস্ট, ভার্মি কম্পোস্ট, গর্ত কম্পোস্ট, অচাষকৃত উদ্ভিদ সংরক্ষণ, গাছে ফুল ফল বৃদ্ধিতে হরলিক্স ব্যবহার, উপকারী পোকামাকড়, বস্তায় চাষাবাদ পদ্ধতি সহ কৃষিপ্রতিবেশবিদ্যা শিখণ কেন্দ্র পরিদর্শন ও মুক্ত আলোচনার মাধ্যনে দুই দিনব্যাপী স্থানীয় অভিযোজন কৌশল বিষয়ক প্রশিক্ষণ কর্মশালাটি সম্পন্ন হয়।

ছবি- শ্যামনগরে জলবায়ু সংকট, এগ্রোইকোলজি ও উপকূলের স্থানীয় অভিযোজন কৌশল বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা।



Tag
আরও খবর