মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

ভারতে পাচারের আগে সীমান্তে নারী উদ্ধার




সাতক্ষীরার তুলুইগাছা সীমান্ত এলাকা থেকে ভারতে পাচারের প্রাক্কালে এক বাংলাদেশি নারীকে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় পাচারে জড়িত পিতা-ছেলে দুই মানবপাচারকারীকে আটক করা হয়। শনিবার (২৫ অক্টোবর) বিকালে সদর উপজেলার কুলিয়াডাঙ্গা গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করে বিজিবি ৩৩ ব্যাটালিয়নের সদস্যরা।


আটককৃতরা হলেন, কুলিয়াডাঙ্গা গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে আবুল কালাম (৭৪) এবং তার ছেলে ইমরান হোসেন (২৩)।

উদ্ধার হওয়া নারী সেতু আক্তার নড়াইল জেলার লোহাগড়া থানার দাশেরডাঙ্গা গ্রামের জিয়া শেকের মেয়ে।


বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত দিয়ে এক নারীকে ভারতে পাচারের প্রস্তুতি চলছে এমন গোপন সংবাদের ভিত্তিতে তলুইগাছা বিওপির একটি টহলদল বিকাল সাড়ে ৪টার দিকে কুলিয়াডাঙ্গা গ্রামের আবুল কালামের বাড়িতে অভিযান চালায়। সেখানে সেতু আক্তারকে উদ্ধার করা হয় এবং পাচারচেষ্টার অভিযোগে বাড়ির মালিক ও তার ছেলেকে আটক করা হয়।


জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটক দুই ব্যক্তি আরও প্রায় ১৫ জন মানবপাচারকারীর সহায়তায় সেতু আক্তারকে সীমান্তে নিয়ে গিয়েছিল। কিন্তু বিজিবির কঠোর নজরদারি ও টহল তৎপরতার কারণে তারা পাচার করতে ব্যর্থ হয়ে নারীটিকে বাড়িতে এনে গোপনে রাখে।


ঘটনার পর উদ্ধার হওয়া নারী ও আটককৃত পাচারকারীদের সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে। মানবপাচারে জড়িত আরও ১৫ জন পলাতক আসামীর নাম উল্লেখ করে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


শনিবার সন্ধ্যায় বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোঃ আশরাফুল হক, পিবিজিএম, পিএসসি, জি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।

Tag
আরও খবর