মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

মৎস্য অধিদপ্তর ও জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার উদ্যোগে শ্যামনগরে মৎস্যচাষীদের সচেতনতাবৃদ্ধিতে সভা

মৎস্য অধিদপ্তর ও জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার  উদ্যোগে শ্যামনগরে মৎস্যচাষীদের সচেতনতাবৃদ্ধিতে সভা

রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ “জলবায়ু সহনশীল মাছ চাষে, জীবনজীবিকায় সমৃদ্ধি আসে” এ স্লোগানকে সামনে নিয়ে  সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় সোমবার(২০ অক্টোবর) মৎস্য অধিদপ্তর বাংলাদেশ ও জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার বাস্তবায়নে জলবায়ু পরিবর্তনের প্রভাব প্রশমনে মৎস্যজীবি ও মৎস্যচাষিদের সচেতনতাবৃদ্ধি প্রচারাভিযান ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

আলোচনাসভার পূর্বে মৎস্যজীবি সহ অন্যান্যদের অংশগ্রহণে জলবায়ু সচেতনতামূলক এক র‌্যালী বুড়িগোয়ালিনী কলবাড়ী বাজার থেকে শুরু হয়ে মুন্সিগঞ্জ বাসস্ট্যান্ডে এসে শেষ হয়। পরবর্তীতে হরিনগর বনশ্রী শিক্ষা নিকেতন চত্তরে জাল ফেলা, ছবি অংকন প্রতিযোগিতা সহ বিভিন্ন ধরনের ক্রিয়েটিভ প্রতিযোগিতা শেষে আলোচনাসভা ও প্রতিযোগিদের মাঝে ক্রেষ্ট প্রদান করা হয়।

শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোছা ঃ রণী খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা মৎস্য কর্মকর্তা জি এম সেলিম। 

বনশ্রী শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষক মোঃ আব্দুল করিমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন  মৎস্য অধিদপ্তর ঢাকার জলবায়ু সহনশীল মৎস্য প্রকল্পের প্রকল্প পরিচালক মোঃ সামছুউদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ জিয়াউর রহমান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ তৌহিদ হাসান, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুর রহমান, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা খুলনার ফিল্ড কো-অর্ডিনেটর ড.রফিকুল ইসলাম, ন্যাশনাল কমিউনিটি ম্যানেজমেন্ট স্পেশালিস্ট মোঃ মাছুদুর রহমান মৎস্য চাষিবৃন্দ প্রমুখ।

আলোচনাসভা শেষে কমিউনিটি বেইজড ক্লাইমেট রেজিলিয়েন্ট ফিশারিজ এন্ড অ্যাকোয়াকালচার ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ প্রকল্পের আওতায় বনশ্রী শিক্ষা নিকেতন মাঠে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রণী খাতুন একটি জলপাই গাছের চারা, জেলা মৎস্য কর্মকর্তা একটি জামরুলের চারা ও প্রকল্প পরিচালক একটি আম গাছের চারা রোপন করেন। সমগ্র অনুষ্ঠানটি মৎস্যজীবি, মৎস্যচাষি, শিক্ষার্থীদের বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রাণবন্ত ছিল।


ছবি- শ্যামনগরে জলবায়ু পরিবর্তনের প্রভাব প্রশমনে মৎস্যজীবিদের সচেতনতাবৃদ্ধিতে সভায় বক্তব্য রাখছেন উপজেলা নির্বাহী অফিসার মোছা ঃ রণী খাতুন।



Tag
আরও খবর