মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

দেশের মানুষ দাঁড়ি পাল্লায় ভোট দিতে প্রস্তুত- মিয়া গোলাম পরওয়ার

জামায়াতের  কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, দেশের ৪ টি বড় বিশ্ববিদ্যালয়ে  শিক্ষার্থীরা চাঁদাবাজ, লুটপাট, নারী ধর্ষণকারীকে ব্যালট পেপারের মধ্যমে বয়কট করেছে। সর্বোচ্চ বিদ্যাপীঠ গুলোর ভোটাররা দেখিয়ে দিয়েছে দেশের মানুষের কষ্ট দিয়ে ক্ষতি করে ভোট পাওয়া যায় না।

যাদের কে মসজিদে নামাজ পড়তে গেলে বের করে দেয়া হতো, রাজাকার বলে গালি দেয়া হতো তাদের কে শিক্ষার্থীরা ভোট দিয়ে বিশ্ববিদ্যালয় গুলোতে বিজয়ী করেছে।

 তিনি আরো বলেন,আগামী ফেব্রুয়ারির নির্বাচনে দেশের মানুষ বিএনপির মত লুটপাটকারী চাঁদাবাজির সাথে জড়িত দলের আর ভোট দেবে না। তারা দাড়ী পাল্লায় ভোট দিয়ে জামায়াতে ইসলামীকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে আসবে ইনশাআল্লাহ।

গোলাম পরওয়ার এনসিপি কে ইঙ্গিত করে বলেন, হঠাৎ একটা শিশু রাজনৈতিক সংগঠনের এক নেতা জামাতে ইসলামীর আন্দোলন নিয়ে কথা বলেছেন যা সত্যি নয়। ওরা এখনও শিশু সংগঠনের নেতা,২৪ এর গণঅভ্যুত্থানে ওদের ভালো ভুমিকা ছিল, দেশের সকল রাজনৈতিক দলের সাথে ওরাও আন্দোলন করেছিল তার মানে এই নয় যে ওরা মুরুব্বি সংগঠনের বিরুদ্ধে বলবে। ওরা বক্তব্য দিয়ে একটু গুরুত্বপূর্ণ হওয়ার চেষ্টা করছে। তিনি বলেন জামায়াত এই শিশু সংগঠনের কোন গুরুত্ব দেয় না।

জামায়াতের কেন্দ্রীয়  সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার আজ ২০ অক্টোবর সোমবার বিকেলে সাতক্ষীরার তালা উপজেলা ফুটবল মাঠে জামায়াতের ছাত্র–যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন

 বাংলাদেশ জামায়াতে ইসলামী তালা উপজেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত হবে “বিশাল ছাত্র–যুব মহাসমাবেশ ২০২৫” অনুষ্ঠিত হয়।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-১ (তালা–কলারোয়া) আসনের জামায়াতের মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ।

অনুষ্ঠানের অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম।

এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চলের পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক, জেলা জামায়াতের আমির 

উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, নায়েবে আমির শেখ মাহমুদুল হক,তালা উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক প্রভাষক ইদ্রিস আলী প্রমুখ।

অনুষ্ঠানটি সভাপতিত্ব করবেন তালা উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মফিদুল্লাহ।


Tag
আরও খবর