মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবসে সম্মাননা পেল পাঁচ গ্রামীন নারী

আন্তর্জাতিক গ্রামীন নারী দিবস উপলক্ষে কৃষি, মৎস্য সহ অন্যান্যক্ষেত্রে সফলতার স্বীকৃতি স্বরুপ সম্মাননা পেল পাঁচ গ্রামীন নারী। 


সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় নকশীকাঁথার আয়োজনে বাদাবন সংঘের সহায়তায় কাঁঠালবাড়ীয়া এজি মাধ্যমিক বিদ্যালয় চত্তরে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উপলক্ষে আলোচনাসভা ও পাঁচ গ্রামীণ নারীকে সম্মাননা প্রদান করা হয়।।


রবিবার(১৯ অক্টোবর) বিকালে দিবসটি উপলক্ষে গ্রামীণ নারীদের অংশ গ্রহণে নকশীকাঁথার পরিচালক চন্দ্রিকা ব্যানার্জীর সঞ্চালনায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ জনিরুল ইসলাম, শিক্ষক রনজিৎ কুমার বর্মন, উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের মহিলা উন্নয়ন কর্মী নাজমুন নাহার শিউলী। বক্তব্য রাখেন সমম্মাননা প্রাপ্ত নারী সাবিনা রানী, লক্ষী রানী মন্ডল, মহারানী মন্ডল, সায়রা ও পার্বতী মন্ডল, নকশীকাঁথার মাঠ কর্মী শিপ্রা রায়, তসলিমা খাতুন, কম্পিউটার প্রশিক্ষক হাসান রেজা প্রমুখ।


বক্তারা বলেন গ্রামীন নারীদের অবদান সর্বক্ষেত্রে রয়েছে। প্রতিবছর ১৫ অক্টোবর দিবসটি পালন করা হয়। সমাজ ও অর্থনীতিতে গ্রামীন নারীর অবদানকে স্বীকৃতি দেওয়া এবং তাদের অধিকার প্রতিষ্ঠা করা। পাঁচ নারী সাবিনা পারভীনকে মৎস্য চাষে সফলতা, মহারানী মন্ডলকে দর্জি কাজে সফলতা,  পার্বতী রানীকে ক্ষুদ্র ব্যবসায় সফলতা, বিধবা সায়রাকে মুরগী পালনে সফলতা, লক্ষী রানী মন্ডলকে জৈব সার উৎপাদনে সফলতার স্বীকৃতি স্বরুপ এ সম্মাননা প্রদান করা হয়।


আরও খবর