মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

কালিগঞ্জে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস পালিত

কালিগঞ্জে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস পালিত

আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস-২০২৫ উপলক্ষে দেশের কৃষি ও অর্থনীতিতে গ্রামীণ নারী কৃষকদের অবদান তুলে ধরা ও তাদের অধিকার নিশ্চিত করার দাবিতে সাতক্ষীরার কালিগঞ্জে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।


বুধবার (১৫ অক্টোবর) সকালে কালিগঞ্জ সরকারি কলেজের সামনে ফুড সিকিউরিটি নেটওয়ার্ক (খানি বাংলাদেশ) ও এর সদস্য সংস্থা—অনন্যা, হাউশি, প্রাণ ও বিন্দু নারী উন্নয়ন সংগঠনের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।


বিন্দু নারী উন্নয়ন সংগঠনের সেভগার্ডিং অফিসার কানিজ শাইমা আঁখির সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন আইনজীবী জাফরুল্লাহ ইব্রাহিম, কেয়ার ফর উইমেন প্রজেক্ট ম্যানেজার এনামুল হক, নারী কৃষক নাজমা বেগম, মিরা পারভীন, রাবেয়া খাতুন, সুন্দরী রাণী, সাদিয়া আক্তার ও মুন্নী পারভীন প্রমুখ।


বক্তারা বলেন, দেশের মোট কৃষি শ্রমশক্তির প্রায় ৭৪ শতাংশ নারী। গত এক দশকে কৃষিক্ষেত্রে নারীর অংশগ্রহণ প্রায় ১১৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা নারীদের দেশের খাদ্য নিরাপত্তা ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানের প্রমাণ। তবুও দুঃখজনকভাবে প্রায় ৭২ শতাংশ নারী কৃষি শ্রমিক কোনো পারিশ্রমিক পান না এবং অধিকাংশ ক্ষেত্রে তারা পরিবার ও সমাজে প্রাপ্য মর্যাদা থেকে বঞ্চিত।


বক্তারা নারী কৃষকদের শ্রমের যথাযথ মূল্যায়ন, ন্যায্য পারিশ্রমিক, এবং কৃষিতে নারীর অধিকার ও অংশগ্রহণ নিশ্চিত করার দাবি জানান।

আরও খবর