মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

গ্রামীণ নারী দিবস উপলক্ষ্যে শ্যামনগরে হস্তশিল্প মেলা ও নারী সমাবেশ

 গ্রামীণ নারী দিবস উপলক্ষ্যে শ্যামনগরে হস্তশিল্প মেলা ও নারী সমাবেশ 

 রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি: গ্রামীণ নারীর অবদান, টেকসই উন্নয়নের ভিত্তি এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গোপালপুর প্রাচীনতম বটতলায় মঙ্গলবার (১৫ অক্টোবর) অনুষ্ঠিত হয়েছে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উপলক্ষ্যে নারীদের হস্তশিল্প মেলা ও নারী সমাবেশ।

 বারসিকের সহযোগিতায় সবুজ সংহতি, গোপালপুর ঋষিপাড়া সংগঠন ও গোপালপুর পল্লী সমাজ যুব নারী সংগঠনের বাস্তবায়নে মেলায়  ১২টি স্টলে  নারীদের তৈরি বাঁশ-বেতের জিনিসপত্র, পাটের হস্তশিল্প, পরিবেশবান্ধব ব্যাগ, নারিকেলের খোলের তৈরি সাজসজ্জার সামগ্রী, শাঁখা-ঝিনুকের অলংকার, মাটির পাত্র, বিভিন্ন স্থানীয় খাদ্যপণ্য ও নারীদের সেলাই-কাঁথা শিল্প প্রদর্শন করা হয়।

হস্তশিল্প মেলা আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রবীন ব্যক্তি কেশব দাস।  এর আগে নারী সমাবেশে  ওয়ার্ড কাউন্সিলার দেলোয়ারা বেগমের সভাপতিত্বে  বক্তব্য রাখেন চিংড়াখালী মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক মাধব চন্দ্র মন্ডল, কর্নফুলি রানী দাস, বাসন্তী রানী, পুতুল রানী, নিরাঞ্জন দাস, বারসিক কর্মকর্তা প্রতিমা রানী, বিশ্বজিৎ মন্ডল,মারুফ হোসেন মিলন  প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, “উপকূলীয় অঞ্চলের নারীরা প্রতিদিন জলবায়ু পরিবর্তন, লবণাক্ততা, ঝড়-জলোচ্ছ্বাসসহ নানা প্রতিকূলতার মধ্যে জীবনযাপন করছেন। তারপরও তারা পরিবার ও সমাজে অর্থনৈতিক ও সাংস্কৃতিক অবদান রাখছেন। গ্রামীণ নারীদের এই সংগ্রামী জীবনের গল্পই টেকসই উন্নয়নের অনুপ্রেরণা।”

বক্তারা আরও বলেন, এ ধরনের মেলা নারীদের উৎপাদনশীল কর্মকাণ্ডে উৎসাহিত করে এবং তাদের তৈরি পণ্যের বাজার সম্প্রসারণে ভূমিকা রাখে। নারীর আর্থিক ক্ষমতায়ন মানেই টেকসই পরিবার ও সমাজ গঠন।

দিনব্যাপী অনুষ্ঠানে ছিল আলোচনা সভা, সাংস্কৃতিক পরিবেশনা, গ্রামীণ নারীদের অভিজ্ঞতা বিনিময় এবং প্রদর্শনীর মাধ্যমে পণ্য বিক্রয়। এই আয়োজনে অংশগ্রহণ করেন স্থানীয় নারী উদ্যোক্তা, শিক্ষক, যুব প্রতিনিধি, জনপ্রতিনিধি ও সামাজিক সংগঠনের সদস্যরা। স্থানীয় ১৫০ নারী পুরুষের উপস্থিতিতে বর্ণিল ও প্রাণবন্ত এই আয়োজনে গোপালপুর  ঐতিহ্যবাহী বটতলা উৎসবে পরিণত হয়।

ছবি- শ্যামনগরে আন্তজাতিক গ্রামীণ নারী দিবস পালিত।



Tag
আরও খবর