মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

সাতক্ষীরা খুলনার রোড মোড়ে র‌্যাব-৬ এর বিশেষ অভিযানে পালাতক আসামি গ্রেফতার


র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৬ সাত মামলার পলাতক ও এক মামলার সাজাপ্রাপ্ত আসামিকে সাতক্ষীরায় অভিযান চালিয়ে গ্রেফতার করেছে।


র‌্যাব জানায়, র‌্যাব ফোর্সেস নিয়মিত মামলার আসামি, বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতারসহ অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও প্রতারক চক্রের সদস্যদের বিরুদ্ধে ধারাবাহিকভাবে অভিযান পরিচালনা করে জনগণের আস্থা ও বিশ্বাস অর্জন করেছে।


এরই ধারাবাহিকতায় র‌্যাব-৬ সিপিসি-১, সাতক্ষীরা ক্যাম্পের একটি চৌকস দল আজ ১৩ অক্টোবর ২০২৫ খ্রিষ্টাব্দে দুপুরে সাতক্ষীরা সদর থানার খুলনার মোড় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে পলাতক আসামি মোঃ ফিরোজ হোসাইনকে (পিতা— মোস্তাফিজুর রহমান, গ্রাম গাংনিয়া, থানা ও জেলা সাতক্ষীরা) গ্রেফতার করে।


র‌্যাব সূত্রে জানা যায়, ফিরোজ হোসাইনের বিরুদ্ধে মোট ৭টি মামলা রয়েছে, যার মধ্যে ৬টি মাদক মামলা ও ১টি চুরি মামলা। এ ছাড়াও একটি মাদক মামলায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি ছিল।


গ্রেফতারের পর আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাব সূত্রে নিশ্চিত করা হয়।

Tag
আরও খবর