মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

কালীগঞ্জে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

কালীগঞ্জে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত


কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:

সাতক্ষীরা জেলার কালিগঞ্জে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “আমি কন্যা শিশু, স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার (৮ অক্টোবর) সকাল ৯টা ৩০ মিনিটে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।


দিনটি উপলক্ষে সকালে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলা চত্বর থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।


মহিলা বিষয়ক কর্মকর্তা অন্যা চক্রবর্তীর সভাপতিত্বে ও মাসুম বিল্লাহর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল।


সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম আকরাম হোসেন, উপজেলা তথ্য আপা মিনা আপা, সাংবাদিক শেখ শরিফুল ইসলাম, উপজেলা প্রতিনিধি এস এম আব্দুল্লাহ বাচ্চু, মোহাম্মদ শের আলী, কনিকা সরকার, মিশন মহিলা সংস্থার চেয়ারপারসন ছকিনা পারভীন, শেখ আব্দুল্লাহ, এবং মহিলা বিষয়ক কর্মকর্তার অফিসের সুপারভাইজার জয়দেব দত্ত, মনিরা ইয়াসমিন প্রমুখ।


আলোচনা সভায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন বেসরকারি সংস্থার কর্মকর্তা ও কন্যা শিশু উপস্থিত ছিল।


প্রধান অতিথি অনুজা মন্ডল তার বক্তব্যে বলেন,


> “পৃথিবীতে যা কিছু কল্যাণকর—তার অর্ধেকের আনি আছে নারী, অর্ধেক নর। পরিবারে কন্যা শিশুদের প্রতি কোন বৈষম্য চলবে না। কন্যা শিশু বলে কাউকে দমিয়ে রাখা যাবে না। আজ দেখুন, সাতক্ষীরার চারটি উপজেলার নির্বাহী কর্মকর্তা নারী—এটাই প্রমাণ করে নারীরা কতটা এগিয়ে গেছে। যদি এই অগ্রযাত্রা অব্যাহত থাকে, একদিন হয়তো এই দিবস পালনেরও প্রয়োজন হবে না।”

তিনি আরও বলেন, কন্যা শিশুর প্রতি সচেতনতা সৃষ্টি এবং বৈষম্যমুক্ত সমাজ গঠনের লক্ষ্যেই এ দিবসের তাৎপর্য নিহিত।

আরও খবর