মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

শ্যামনগরে মানসম্মত প্রাথমিক শিক্ষা বিষয়ে শিক্ষক ও সুধীজনের মতবিনিময়

শ্যামনগরে মানসম্মত প্রাথমিক শিক্ষা বিষয়ে শিক্ষক ও সুধীজনের মতবিনিময়

  রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় সাতক্ষীরার শ্যামনগর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে মানসম্মত প্রাথমিক শিক্ষা বিষয়ে শিক্ষক ও সুধীজনের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা-৪ আসনের এমপি এস এম জগলুল হায়দার। প্রধান অতিথি বক্তব্যে সরকারের শিক্ষার উন্নয়নের চিত্র তুলে ধরেন। এ ছাড়া তিনি বক্তব্যে সভার প্রধান আলোচক বিগত চৌদ্দ বছর পূর্বে শ্যামনগর উপজেলায় ইউএনও হিসাবে কর্মরত ছিলেন তার সে সময়ের কার্যক্রমের প্রশংসা করেন।

প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক, পিইডিপি-৪(অতিরিক্ত সচিব) এফসিএমএ দিলীপ কুমার বণিক। প্রধান আলোচক বক্তব্যে বলেন প্রাথমিক শিক্ষা সকলের শিক্ষা। তিনি মানসম্মত শিক্ষা নিশ্চিত করণে সকলের সহায়তা চান।

শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হোসনে ইয়াসমিন করিমী, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক সাঈদ উজ জামান সাইদ, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, উপজেলা প্রকৌশলী জাকির হোসেন, শ্যামনগর প্রেসকাব সভাপতি জি এম আকবর কবীর, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক দীনেশ চন্দ্র মন্ডল প্রমুখ।

 স্বাগত বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত উপজেলা শিক্ষা অফিসার শাহিন আলম। অনুষ্টান পরিচালনা করেন প্রধান শিক্ষক পরিমল কর্মকার।

ছবি- শ্যামনগরে মানসম্মত প্রাথমিক শিক্ষা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন এমপি এস এম জগলুল হায়দার।

Tag
আরও খবর