মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

শ্যামনগরে জলবায়ু পরিবর্তন ও দূর্যোগ বিষয়ে নবীন প্রবীনের গল্পের আসর

শ্যামনগরে জলবায়ু পরিবর্তন ও দূর্যোগ বিষয়ে নবীন প্রবীনের গল্পের আসর


 রনজিৎ বর্মন  শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ ১৯৮৮ এর প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ের কথা মনে হলে সমস্ত শরীর শিউরে উঠে। আমি সেই ঝড়ের দিনে সুন্দরবনে নদীতে মাছ ধরার জন্য নৌকায় অবস্থান করছিলাম। ঈশ^রের কৃপায় জীবন বাজিরেখে পরদিন বাড়ী আসি। বাড়ী এসে দেখলাম আমার বাড়ী আমি চিনতে পারছিনা। ঠিক এভাবে আইলার সময়ে এমন রুপ দেখেছি। এসব বাস্তব চিত্রের বর্ণনা দিয়ে যাচ্ছিলেন সত্তর এর উপরে বয়স্ক ব্যক্তি শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউপির কাশিমাড়ী গ্রামের বাসিন্দা শাসছুর রহমান। শুক্রবার (২২ সেপ্টেম্বর) বিকাল ৪টায় সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় কাশিমাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্তরে জলবায়ু পরিবর্তন ও দূর্যোগ বিষয়ে নবীন প্রবীন ব্যক্তিদের অংশ গ্রহণে গল্পের আসরে এসব কথা বলছিলেন।
এ সময় প্রবীন ব্যক্তি হিসাবে আরও কথা বলেন শেখ লুৎফর রহমান, দাউদ আলী, আঃ রহমান। নবীন ব্যক্তি রাবেয়া খাতুন, সাদি, ইমরান হোসেন বলেন জলবায়ু পরিবর্তনের জন্য যে সকল দেশ দায়ী তাদের কাছে আমাদের ক্ষতিপূরণ চাওয়া দরকার। নবীনরা প্রবীনদের বিভিন্ন অভিজ্ঞতা কাজে লাগানোর জন্য সবাইকে আহব্বান জানান।

 সিডিও ইয়ুথ টিম, এস.এস.এসটি ও কোস্টাল ইয়ুথ নেটওয়ার্ক জলবায়ু পরিবর্তন ও দূর্যোগ বিষয়ে গল্পের আসরের আয়োজন করে।

  উপজেলা জনসংগঠন সমন্বয় কমিটির সভাপতি শেখ সিরাজুল ইসলামের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন বরসা গাইন, সিডিও ইয়ুথ টিম উপজেলা আহবায়ক কমিটির সদস্য হাফিজুর রহমান, আনিছুর রহমান মিলন ও কোস্টাল ইয়ুথ নেটওয়ার্ক এর সদস্য আলতাফ হোসেন, বারসিক কর্মকতা বিশ্বজিৎ মন্ডল প্রমুখ । অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কোস্টাল ইয়ুথ নেটওয়ার্কের সভাপতি রাইসুল ইসলাম।

ছবি- শ্যামনগরে জলবায়ু পরিবর্তন বিষয়ে গল্পের আসর।



Tag
আরও খবর