মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

শ্যামনগরে তিন দিন ব্যাপী উন্নয়ন মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ

শ্যামনগরে তিন দিন ব্যাপী উন্নয়ন মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ

রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ “ সেবা ও উন্নতির দক্ষ রুপকার, উন্নয়নে-উদ্ভাবনে স্থানীয় সরকার” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বিকালে উপজেলা প্রশাসন  ও উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে  জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে তিন দিন ব্যাপী উন্নয়ন মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন। প্রধান অতিথি বক্তব্যে বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ড ও স্থানীয় সরকারকে শক্তিশালী করণ বিষয়ক বিভিন্ন উদাহরণ তুলে ধরেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক সাঈদ উজ জামান সাইদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ জিয়াউর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, মুন্সিগঞ্জ ইউপি চেয়ারম্যান অসীম কুমার মৃধা, রমজাননগর ইউপি চেয়ারম্যান শেখ আল মামুন প্রমুখ।

মেলায় ১২টি ইউপির ১২টি স্টলে বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ডের চিত্র সহ উপকরণ প্রদর্শন করা হয়।

ছবি- শ্যামনগর স্থানীয় সরকার দিবস উপলক্ষে উন্নয়ন মেলার সমাপনীতে পুরস্কার বিতরণ করছেন উপজেলা চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন।

Tag
আরও খবর