মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

শ্যামনগর উপজেলা পরিদর্শনে মন্ত্রী পরিষদ বিভাগের উপ-সচিব আসাদুল হক

শ্যামনগর উপজেলা পরিদর্শনে মন্ত্রী পরিষদ বিভাগের উপ-সচিব আসাদুল হক

রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলা পরিষদ পরিদর্শন করেন মন্ত্রী পরিষদ বিভাগের উপ-সচিব মোহাম্মদ আসাদুল হক।

বৃহস্পতিবার(৩১ আগষ্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ পরিদর্শনে আসেন এবং এর পর উপজেলা চেয়ারম্যান, ভাইসচেয়ারম্যান সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দের সাথে পৃথকভাবে মতবিনিময় করেন।

 উপজেলা পরিষদ হল রুমে শুধুমাত্র উপজেলা প্রশাসনের উপজেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দের সাথে মতবিনিময় করেন।

শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মন্ত্রী পরিষদ বিভাগের উপ-সচিব মোহাম্মদ আসাদুল হক।
প্রধান অতিথি বক্তব্যে সকলকে সততা ও নিষ্ঠার সাথে সঠিকভাবে দায়িত্ব পালনের আহব্বান জানান। জনগণ যাতে হয়রানী না হয় সেদিকে লক্ষ্য রাখার কথা বলেন।

এ সময় বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তুষার মজুমদার, উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল হুদা, শ্যামনগর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ, সহকারী বনসংরক্ষক এ কে এম ইকবাল হোসাইন চৌধুরী প্রমুখ।

উপজেলা পরিষদ পরিদর্শনকালীন সময়ে উপজেলা চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন প্রধান অতিথিকে ফুলের শুভেচ্ছা জানান। এ সময় ভাইস চেয়ারম্যান সাঈদ উজ জামান সাইদ, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, উপজেলা নির্বাহী অফিসার, শ্যামনগর থানার অফিসার ইনচার্জ উপস্থিত ছিলেন।

ছবি- শ্যামনগর উপজেলা প্রশাসনের সাথে মতবিনিময় করছেন মন্ত্রি পরিষদ বিভাগের উপ-সচিব আসাদুল হক।


Tag
আরও খবর