মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

পশ্চিম সুন্দরবনে ৪০ কেজি হরিনের মাংস মাথা চামড়া সহ নৌকা জব্দ

সুন্দরবন পশ্চিম জোন সাতক্ষীরা রেঞ্জের সদস্যরা২৭আগস্ট(রবিবার)রাত ১টার দিকে কাটেশ্বর বন টহল ফাড়ি সংলগ্ন হাজির খালের ভারানীতে অভিযান চালিয়ে শিকারীদের ফেলে যাওয়া একটি ডিঙ্গি নৌকা আটক করেন। ফেলে যাওয়া নৌকার মধ্যে অভিযান চালিয়ে সদ্য চামড়া ছাড়ানো আনুমানিক ৪০ কেজি হরিণের মাংস,৪ খানা পা,১টি মাথা ও ১টি চামড়া জব্দ করেন বনবিভাগ সাতক্ষীরা রেঞ্জের কর্মকর্তাবৃন্দ।  

 বনকর্মকর্তাদের উপস্থিতি টের পেয়ে শিকারীরা গভীর সুন্দরবনে পালিয়ে যেতে সক্ষম হয়।

  সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক-এম কে এম ইকবাল হোসেন চৌধুরী জানান, রোববার রাত ১টার দিকে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের বনকর্মীরা সুন্দরবনের হাজির ভারানি নামক স্থানে অভিযান চালিয়ে হরিনের মাংস,পা,চামড়া মাথা সহ শিকারীদের ফেলে যাওয়া নৌকা আটক করেন। তিনি আরো জানান, হরিনের মাংস বন বিভাগের উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশে রেঞ্জে কেরোসিন মাখিয়ে মাটিতে পুঁতে রাখা হয়েছে। 

তবে তিনি আরও বলেন শিকারীদের সনাক্ত করার চেষ্টা চলছে। সনাক্ত হলে তাদের বিরুদ্ধে বন আইনে মামলা দেওয়া হবে।

Tag
আরও খবর