মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

আশাশুনির পাউবোর ঝুঁকিপূর্ণ বেড়ী বাঁধ পরিদর্শনে এক্সেন ও ইউএনও

আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নে পানি উন্নয়ন বোর্ডের বেড়ী বাঁধে ভয়াবহ ফাটল ও ধ্বস লাগা স্থান পরিদর্শন করেছেন পাউাবা’র নির্বাহী প্রকৌশলী ও আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার। বৃহস্পতিবার (২৪ আগষ্ট) সকালে বাঁধ পরিদর্শন ও বাঁধ রক্ষায় তাৎক্ষণিক ভাবে ডাম্পিং এর উদ্বোধন করা হয়।
বড়দলের কেয়ারগাতি গ্রামে পাউবো’র ৭/২ নং পোল্ডারের বেড়ী বাঁধে ভাঙ্গন দীর্ঘকালের। বেশ কয়েকবার বাঁধ রক্ষায় কাজ করা হলেও টেকসই না হওয়ায় বাঁধের সুরক্ষা সম্ভব হয়নি। প্রায় প্রতি বছরই ভাঙ্গন এলাকার কোন না কোন স্থানে ভয়াবহ আকার ধারণ করে থাকে। খোলপেটুয়া. মরিচ্চাপ ও বেতনা নদীর মোহনা লাগোয়া বাঁধে প্রচুর পানির চাপে বাঁধ উপচে ভিতরে পানি ঢোকার ঘটনাও ঘটেছে। এলাকাবাসী ও জন প্রতিনিধিদের তাৎক্ষণিক বাঁধ রক্ষার চেষ্টায় সাময়িক ভাবে বাঁধ রক্ষা হলেও পাউবো যথাযথ ভাবে বাঁধ রক্ষায় উদ্যোগ না নেওয়ায় বাঁধটি অরক্ষিতই থেকে যায়। সম্প্রতি বাধের একটি অংশে বড় ধরনের ধ্বস লেগেছে। ফাটল এতটাই শঙ্কাজনক যে, জরুরী ভিত্তিকে সংস্কার কাজ না করা হলে বর্ষ মৌসুমের বৃষ্টির পানির কারনে ও নদীতে জোয়ার বৃদ্ধি পেলে বাঁধটি ভেঙ্গে এলাকা প্লাবিত হতে পারে। এনিয়ে বিভিন্ন পত্রপত্রিকা ও মিডিয়ায় খবর প্রকাশিত হওয়ায় ও ইউপি চেয়ারম্যান জগদীশ চন্দ্র সানার তৎপরতায় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আশিকুর রহমান ঝুঁকিপূর্ণ বাঁধ পরিদর্শনে আসেন। এসময় এসডিও সুমন শিকদার, এসও আঃ মতিন ও ইউপি চেয়ারম্যান জগদীশ চন্দ্র সাথে ছিলেন। বাঁধের অবস্থা দেখে নির্বাহী প্রকৌশলী তাৎক্ষণিক ভাবে বাঁধ রক্ষায় বালির বস্তা ফেলে ডাম্পিং এর কাজ উদ্বোধন করেন। পরে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রনি আলম নূর বাঁধ পরিদর্শন করেন। তিনি বাঁধের সার্বিক বিষয় নিয়ে খোজ খবর নেন। পাউবোর নির্বাহী প্রকৌশলীর সাথে কথা বলেন।
পাুএবা’র এসডি সুমন সিকদার বলেন, আজ সকালে নির্বাহী প্রকৌশলী স্যারসহ আমরা ঘটনাস্থল পরিদর্শন করি। আগামীকাল থেকে ঝুঁকিপূর্ণ স্থানে ডাম্পিং এর কাজ পুরোদমে চালান হবে এবং ক্ষতিগ্রস্ত এলাকায় কয়েকটা প্যাকেজের কাজ করা হবে বলেন জানান।

Tag
আরও খবর