মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

শ্যামনগরে সমাজসেবক শিক্ষানুরাগী অমল মন্ডলের পরলোকগমন

 সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের ভেটখালী গ্রামের ও  মানিকখালী এলাকার বাসিন্দা অমল চন্দ্র মন্ডল বুধবার(২৩ আগষ্ট) সকাল ৮টা ২০ মিনিটে নিজ বাড়ীতে পরলোকগমন করেছেন। মৃত্যু কালে তার বয়স অনুমান ৭৫ বছর।

তিনি স্ট্রোক জনিত কারণে মারা যান। তার পুত্র মনোদীপ মন্ডল জানান, দীর্ঘ তিন বছর আগে স্ট্রোকে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে বাড়ীতে চিকিৎসাধীন ছিলেন।

অমল চন্দ্র মন্ডল তার কর্ম ও ব্যক্তি জীবনে বিভিন্ন সামাজিক, ধর্মীয়, রাজনৈতিক ও উন্নয়ন মূলক কাজ করে গেছেন। বর্তমানে তিনি বাংলাদেশ আওয়ামীলীগ  রমজাননগর ইউনিয়ন শাখার সহ-সভাপতির দায়িত্বে ছিলেন। তিনি ১৪৩ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দাতা ও প্রতিষ্ঠাতা এবং দীর্ঘ ৩০ বছর সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেন, দীর্ঘদিন ভেটখালী এ করিম মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ওরেশ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি একটি মন্দির প্রতিষ্ঠা করেন এবং বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ রমজাননগর ইউপি শাখার সভাপতি হিসাবে প্রায় এক যুগ দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি অন্যান্য সামাজিক কর্মকান্ডের সাথে যুক্ত ছিলেন।

দুপুরে নিজ বাড়ীতে তার শেষ কৃত্য সম্পন্ন করা হয়।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন সাতক্ষীরা-৪ আসনের এমপি এস এম জগলুল হায়দার, উপজেলা চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক সাঈদ উজ জামান সাইদ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ শ্যামনগর উপজেলা শাখা, পূজা উদ্যাপন পরিষদ শ্যামনগর, রমজাননগর ইউনিয়ন পরিষদ প্রমুখ।




Tag
আরও খবর