মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

শ্যামনগরে ভাবের রোটারি গ্লোবাল গ্র্যান্ট প্রকল্পের শিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

 সাতক্ষীরার শ্যামনগরে স্বেচ্ছাসেবী সংস্থা ভলান্টিয়ার্স অ্যাসোসিয়েশন ফর বাংলাদেশ (ভাব) এর আয়োজনে রোটারি গ্লোবাল গ্র্যান্ট প্রকল্পের অধীনে রোটারি ই-ক্লাব অব হেরিটেজ নিউইয়র্ক এবং রোটারি ক্লাব অব বনানী ঢাকার সহযোগিতায়  ৩ দিনব্যাপী কম্পিউটার বিষয়ে শিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

  রবিবার (৬ আগস্ট) শ্যামনগরের জেসি কমপ্লেক্সে শ্যামনগর ভাব টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটে ভাব বাংলাদেশের সহকারী কান্ট্রি ডিরেক্টর এম এ আলিম খানের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মিনা হাবিবুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাব বাংলাদেশের ফিল্ড অফিসার আব্দুল আলিম প্রমুখ।

রোটারি গ্লোবাল গ্র্যান্ট প্রকল্পের অধীনে শ্যামনগরের ৫টি মাধ্যমিক বিদ্যালয়ের ২৫ জন শিক্ষক এই প্রশিক্ষণে অংশ গ্রহণ করেন। প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন শ্যামনগর  ভাব টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের কম্পিউটার প্রশিক্ষক এম এম আব্দুল্লাহ আল মামুন।
প্রধান অতিথি উপজেলা একাডেমিক সুপারভাইজার মিনা হাবিবুর রহমান তাঁর বক্তব্যে বলেন, এই কম্পিউটার  প্রশিক্ষণটি অত্যন্ত সময়োপযোগী। প্রশিক্ষণপ্রাপ্ত জ্ঞান সঠিকভাবে কাজে লাগাতে  পারলে  স্কুলের একাডেমিক সব কার্যক্রম সফলভাবে করতে পারবেন।'

প্রশিক্ষণশেষে  সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন হেঞ্চি বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবিএম লুৎফুল আলম, কাঁঠালবাড়িয়া এজি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আজাহারুল ইসলাম, চিংড়িখালী বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক জয়দেব বিশ্বাস, রমজাননগর ইউনিয়ন তোফাজ্জেল বিদ্যাপীঠের সহকারী প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলম ও কম্পিউটার শিক্ষক মো. জাহিদুল ইসলাম, ত্রিপানি বিদ্যাপীঠের সহকারী প্রধান শিক্ষক অনাদি কুমার মন্ডল প্রমুখ।

আরও খবর