মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই সংসদ নির্বাচন হবেই হবে -আশাশুনিতে এমপি রুহুল হক

আশাশুনিতে ইউনিয়ন পরিষদের উন্নয়ন সহায়তা প্রকল্পের আওতায় অসহায় প্রতিবন্ধী ও হতদরিদ্রদের মাঝে হুইল চেয়ার, ভ্যান, ছাগল বিতরন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার  বিকালে আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কার্যক্রমের শুভ উদ্বোধন করেন, সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক এমপি।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ রনি আলম নূরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক রুহুল হক এমপি বলেন, শেখ হাসিনার অধিনেই এদেশে জাতীয় নির্বাচন হবে। বিএনপিসহ তাদের সহযোগিতার নির্বাচনে এলেও হবে, না এলেও হবে। দেশের উন্নয়ন বাঁধাগ্রস্ত করতে নির্বাচন পÐ করার যে দিবাস্বপ্ন আপনারা দেখছেন আপনাদের সে স্বপ্ন বাংলার মানুষ কোনদিনও পূরণ হতে দেবে না। বিজ্ঞ প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও দেশ পরিচালনার দূরদর্শীতার কারনেই দেশ আজ উন্নয়নের রোল মডেলে পরিনত হয়েছে। ষড়যন্ত্রকারী অপশক্তির ইন্ধনেই সরকারকে বিপদে ফেলতে দেশের কিছু অসাধু ব্যবসায়ীরা দ্রব্যমূল্য বৃদ্ধি করছে। এব্যাপারে তিনি দলীয় নেতাকর্মীসহ সচেতন মহলের সহযোগিতা কামনা করেন।
উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শম্ভূজিত মÐল ও শ্রমিক নেতা ঢালী মো. সামছুল আলমের সঞ্চালনায় ইউনিয়ন পরিষদের উন্নয়ন সহায়তা প্রকল্পের আওতায় অসহায় প্রতিবন্ধী ও হতদরিদ্রদের মাঝে হুইল চেয়ার, ভ্যান, ছাগল বিতরন ও আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন,  উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, মহিলা ভাইস চেয়ারম্যান মোসলেমা খাতুন মিলি, উপজেলা প্রকৌশলী নাজিমুল হক, পুলিশ পরিদর্শক তদন্ত রফিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান এসএম হোসেনুজ্জামান হোসেন, শেখ মিরাজ আলী, দীপংকর বাছাড় দীপু, দিপংকর সরকার দীপ, ওমর সাকি পলাশ, সাবেক চেয়ারম্যান স ম সেলিম রেজা মিলন, আলমগীর আলম লিটন, শেখ জাকির হোসেন, স ম সেলিম রেজা সেলিম সহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে তিনি ২২ প্রতিবন্ধীকে হুইল চেয়ার, ২২ হতদরিদ্রকে মাঝে পা চালিত ভ্যান ও ৮০ জন গৃহিনীর মাঝে উন্নতজাতের ছাগল বিতরণ করেন ও তাদরে সাথে কথা বলে খোঁজ খবর নেন।

Tag
আরও খবর