মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

গলায় ওড়না পেঁচিয়ে স্কুল ছাত্রীর আত্নহত্যা

গলায় ওড়না পেঁচিয়ে স্কুল ছাত্রীর আত্নহত্যা

রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় ওড়না পেঁচিয়ে এক স্কুল ছাত্রী আত্নহত্যা করেছে।

ঘটনাটি ঘটেছে উপজেলার আটুলিয়া ইউনিয়নের আটুলিয়া গ্রামে। মৃত ছাত্রীর নাম অনিন্দা । সে নওয়াবেঁকী ছফুরেন্নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। তার পিতা স্বপন কুমার বাউলিয়া শওকত নগর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ও মাতা পুষ্প রানী বাউলিয়া ছোটকুপট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসাবে কর্মরত রয়েছেন।

শুক্রবার দিবাগত (২১ জুলাই) রাতে নিজ ঘরে ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে আত্নহত্যা করেছে বলে স্থানীয় সুত্রে জানা গেছে। রাতে প্রতিদিনের ন্যায় খেয়ে ঘুমাতে যায় অনিন্দা। অন্য দিনের ন্যায় ঘুম থেকে উঠতে না দেখে বেলা হলে বাড়ীর সকলে ডাকা ডাকি করতে থাকে।

কোন সাড়া শব্দ না পেয়ে তার পিতা ঘরের দরজা ভেঙ্গে ভিতরে ঢুকে দেখে ফ্যানের সাথে ঝুলে আছে। পর তার পিতা ধরে নিচে নামিয়ে শ্যামনগর থানা পুলিশকে খবর দিলে পুলিশ লাশটি থানায় নিয়ে আসে। কি কারণে সে আত্নহত্যা করেছে এ বিষয়ে কোন কিছু জানা যায়নি।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন এ ব্যাপারে ইউডি মামলা হয়েছে।

Tag
আরও খবর