মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

সাতক্ষীরার গাবুরায় উপকূল রক্ষা বাঁধ পরিদর্শনে পানি সম্পদ সচিব নাজমুল আহসান

সাতক্ষীরার গাবুরায় উপকূল রক্ষা বাঁধ পরিদর্শনে  পানি সম্পদ সচিব নাজমুল আহসান


রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি : পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব মোঃ নাজমুল আহসান সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ভাঙন কবলিত ও নির্মাণাধীন উপকুল রক্ষা বাধ পরিদর্শন করেছেন। শুক্রবার দুপুরের পর তিনি সড়কপথে নীলডুমুর পৌঁছে দ্বীপ ইউনিয়ন গাবুরার জেলেখালী ও নেবুবুনিয়াসহ পার্শ্ববর্তী এলাকাসমুহের উপকুল রক্ষা বাঁধ পরিদর্শন করেন।

এসময় তিনি প্রায় ৪৫ হাজার জনগোষ্ঠী অধ্যুষিত গাবুরাকে রক্ষায়  প্রধানমন্ত্রী প্রতিশ্রুত এক হাজার কোটি টাকা ব্যয়ে চলমান মেগাপ্রকল্পের বিভিন্ন বিষয়ে খোঁজ খবর নেন। এসময় অন্যান্যের মধ্যে সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ন কবীর, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ সালাউদ্দীন, শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন,উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ আসাদুজ্জামান,শ্যামনগর পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাবৃন্দ ও ঠিকাদার প্রতিষ্ঠানের লোকজন উপস্থিত ছিলেন।

বার বার ভাঙনের মুখে পড়ার কারনে চলতি বছর থেকে গাবুরাকে রক্ষায় চারপাশ ঘিরে থাকা উপকুল রক্ষা বাঁধ টেকসইভাবে নির্মাণের সিদ্ধান্ত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনার পর এক হাজার কোটি টাকা ব্যয়ে চলমান মেগা প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখতে পানি সম্পদ মন্ত্রালয়ের সচিব নির্মাণাধীন বাঁধ পরিদর্শন করেন। সরেজমিন পরিদর্শনকালে তিনি মারাত্মক ঝুঁকিপুর্ণ অবস্থায় থাকা গাবুরার তিনটি পয়েন্ট ঘুরে দেখেন।

এছাড়া নদীর মধ্যভাগে স্থাপনকৃত কার্গোতে যেয়ে বালুভর্তি জিও ব্যাগের পরিমাপ যাচাইয়ের পাশাপাশি ৫নং পোল্ডারের ভীতিকর অবস্থায় পৌছানো দুর্গাবাটি এলাকার বাঁধ ঘুরে দেখেন। একই সাথে কার্যাদেশ অনুযায়ী সঠিকভাবে প্রকল্প বাস্তবায়নের নির্দেশনা দেয়ার পাশাপাশি কাজের গুনগতমান নিশ্চিতে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকলের সহযোগীতা কামনা করেন।


ছবি- সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরার নির্মানকৃত বেড়ী বাঁধ কার্যক্রম পরিদর্শনে পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান।  


Tag
আরও খবর