মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

শ্যামনগরে দুই দস্যু আটক ও মালামাল উদ্ধার

শ্যামনগরে দুই দস্যু আটক ও মালামাল উদ্ধার

 রনজিৎ বর্মন শ্যামনগর  উপজেলা প্রতিনিধি ঃ গত শুক্রবার রাতে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আটুলিয়া গ্রামের শিক পরিমল কুমার রায়ের বাড়িতে ডাকাতির ঘটনার ২৪ ঘন্টার মধ্যে দুই ব্যক্তিকে আটক করেছে শ্যামনগর থানা পুলিশ।

তাদের স্বীকারোক্তিতে উদ্ধার করা হয়েছে ডাকাতিকৃত মালামালের কিছু অংশ। শ্যামনগর থানা পুলিশ সুত্রে প্রকাশ, শনিবার থানা পুলিশের উপ-পরিদর্শক  শাখায়েতুল ইসলামের নেতৃত্বে পুলিশ দল রাত সাড়ে ৩টার দিকে নিজ নিজ বাড়ী থেকে তাদের আটক করেন।

আটককৃত দুই ব্যক্তি হলেন, উপজেলার দণি পশ্চিম আটুলিয়া গ্রামের আব্দুল গফুর ঢালীর ছেলে নয়ন ঢালী ও হায়বাতপুর গ্রামে শেখ ইসমাইল হোসেনের ছেলে শেখ জাহিদুল।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম আজাদ বলেন, গোপন সংবাদ পেয়ে প্রথমে নয়ন ঢালীকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্য মতে শেখ জাহিদুল কে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে ওই দুই ব্যক্তির স্বীকারোক্তিমতে দক্ষিণ পশ্চিম আটুলিয়া গ্রামের জব্বার গাজীর ছেলে ইউনুস গাজীর পরিত্যাক্ত খড়ের গাদার নিচ থেকে ২টি স্বর্ণের রুলি, আট হাজার টাকা ও ছয়টি শাড়ি উদ্ধার করা হয়েছে। অন্য ব্যক্তিদের আটকের চেষ্টা অব্যহত আছে বলে অফিসার ইনচার্জ জানান। এ ব্যাপারে শ্যামনগর থানায় মামলা হয়েছে। আটককৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

ছবি- শ্যামনগর থানা পুলিশের অভিযানে আটক দুই দস্যু ও উদ্ধারকৃত মালামাল।

Tag
আরও খবর