মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

আশাশুনির বিভিন্ন প্রতিষ্ঠানে ডেঙ্গু বিরোধী কার্যক্রম

দেশব্যাপী ডেঙ্গুর প্রকোপ শুরু হওয়ায় আশাশুনি উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানে ডেঙ্গু বিরোধী কার্যক্রম শুরু করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ডেঙ্গুর প্রকোপ আশাশুনিতে হাতছানি দিতে না পারে সেজন্য বিভিণ্ন প্রতিষ্ঠানে লিখিত ভাবে সচেতনতামূলক প্রচার ও ডেঙ্গু বিরোধী কার্যক্রম শুরু করতে নির্দেশনা প্রদান করেছেন।
আশাশুনি সরকারি কলেজ ঃ আশাশুনি সরকারি কলেজে ডেঙ্গুর প্রকোপের হাত থেকে রক্ষা পেতে সচেতনতামূলক প্রচার করা হয়েছে। সাথে সাথে কলেজ ক্যাম্পাসে ডেঙ্গুর জন্ম রোধে পরিস্কার পরিচ্ছন্নতার উদ্যোগ গ্রহন করা হয়। অধ্যক্ষ প্রফেসর মোঃ আবুল কালাম আজাদ শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের মাধ্যমে কলেজ ক্যাম্পাসে ডেঙ্গুরোধে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন। এরই অংশ হিসাবে একাদশ বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীদের অংশগ্রহনে কলেজ ক্যাম্পাসে ডেংগু বিরোধী অভিযান পরিচালনা করা হয়।
আশাশুনি থানা (বাজার) জামে মসজিদ ঃ আশাশুনি থানা সদর জামে মসজিদে ডেঙ্গুরোধে সচেতনতামূলক প্রচার করা হয়। পবিত্র জুমআর খুৎবা চলাকালে মসজিদের ইমাম প্রভাষক হাফেজ বাকী বিল্লাহ উপজেলা প্রশাসন কর্তৃক সরবহারকৃত লিফলেট পাঠ করে শুনান। সাথে সাথে সকল মুসল্লিকে ডেঙ্গুর প্রকোপ থেকে রক্ষায় কবরনীয়তা নিয়ে কথা বলেন এবং সকলকে স্ব স্ব বাড়িতে ও প্রতিষ্ঠানে সচেনতাসৃষ্টি ও ডেঙ্গু বিরোধী কার্যক্রম পরিচালনার আহবান জানান।
চাকলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ঃ আশাশুনি উপজেলার চাকলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ডেংগু বিষয়ক স্বাস্থ্য শিক্ষা সেশন পরিচালনা করা হয়েছে। বিদ্যালয়ের একটি শ্রেণি কক্ষে শিক্ষার্থীদের নিয়ে বৃহস্পতিবার এ সেশান পরিচালনা করা হয়। আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী সাইফুল্লাহ কবীর এ কার্যক্রম পরিচালনা করেন। এসময় স্কুলের শিক্ষকমন্ডলীও সেশানে আলোচনা রাখেন।

Tag
আরও খবর