মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

শ্যামনগরে হেলথ প্রমোশন ফাউন্ডেশনের দাবীতে মানববন্ধন

শ্যামনগরে হেলথ প্রমোশন ফাউন্ডেশনের দাবীতে মানববন্ধন

রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ হেলথ প্রমোশন ফাউন্ডেশন জনস্বাস্থ্য উন্নয়নে বিশেষ ভূমিকা পালন করছে। হেলথ প্রমোশন ফাউন্ডেশন তামাক, এলকোহল, অস্বাস্থ্যকর খাবার নিয়ন্ত্রণ ও সম্ভাব্য অন্যান্য স্বাস্থ্য ঝুঁকি মোকাবেলায় সফলতার সাথে কাজ করে আসছে। তারা রোগ প্রতিরোধ ব্যবস্থায় তুলনামূলক অল্প বিনিয়োগ করে সহজে রাষ্ট্রের চিকিৎসা ব্যয় কমিয়ে আনতে সম হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশ তামাক, এলকোহলের ওপর নির্ধারিত করআরোপ করে ইতিমধ্যেই বিশ্বের ২৩ টা দেশ হেলথ প্রমোশন ফাউন্ডেশন প্রতিষ্ঠার মাধ্যমে রোগ প্রতিরোধ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

তারই ধারাবাহিকতায় বাংলাদেশ তামাক বিরোধী জোট ও ওয়ার্ক ফর বেটার বাংলাদেশ ট্রাস্ট এর সার্বিক সহযোগিতায় বাটার সাতক্ষীরার শ্যামনগর উপজেলার প্রতিনিধি বড় কুপট গণচেতনা ফাউন্ডেশন স্বাস্থ্য উন্নয়নে হেল্থ প্রমোশন ফাউন্ডেশন প্রতিষ্ঠার দাবিতে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে। মানববন্ধনে বক্তব্য রাখেন বড় কুপট গণচেতনা ফাউন্ডেশনের পরিচালক শিবু প্রসাদ বৈদ্য, শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারী পরিদর্শক বিকাশ চন্দ্র, গীতা রানী প্রমুখ।
 মানববন্ধন শেষে সংগঠনটি শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে  ও জেলার মানবন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

ছবি- শ্যামনগরে হেলথ প্রমোশন ফাউন্ডেশন প্রতিষ্ঠার দাবীতে মানববন্ধন কর্মসূচি।

Tag
আরও খবর