মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

শ্যামনগরে অসহায় মহিলাদের কর্মসংস্থান সৃষ্টিতে সেলাই মেশিন বিতরণ

শ্যামনগরে অসহায় মহিলাদের কর্মসংস্থান সৃষ্টিতে সেলাই মেশিন বিতরণ

রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি  ঃ ‘‘আমার মত মানুষের সেলাই মেশিন ক্রয় করার অর্থ নাই। এই সেলাই মেশিন পেলে ঋণ নিয়ে ছিট কাপড় তুলে দর্জির কাজকে বড় করার চেষ্টা করব।’’ এসব কথা গুলো বলছিলেন সাতক্ষীরার শ্যামনগর উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে মঙ্গলবার (২৭ জুন)সকাল ১১ টায় অসহায় মহিলাদের কর্মসংস্থান সৃষ্টিতে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে সেলাই মেশিন গ্রহণ কারী সুফিয়া খাতুন, তৃষ্ণা বিশ^াস, সুমা আক্তার সহ অন্যান্যরা। তারা বক্তব্যে এ ধরনের উদ্যোগ গ্রহণ করার জন্য শ্যামনগর উপজেলা পরিষদের সকল কর্মকর্তা সহ  প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন। প্রধান অতিথি বক্তব্যে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে উপহার হিসাবে উল্লেখ করে সেলাই মেশিনের যথাযথ ব্যবহার করার কথা বলেন। শ্যামনগর উপজেলা প্রকৌশলী মোঃ জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক সাঈদ-উজ-জামান সাইদ, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, শিক্ষক রনজিৎ বর্মন।

উপজেলা পরিষদের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) অর্থায়নে আরইআরএমপি-৩, এলসিএস ও অসহায় মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে উপজেলার বাছাইকৃত কুড়ি জন কর্মক্ষম মহিলাদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়। সেলাই মেশিন প্রাপ্ত মহিলারা হল সুফিয়া খাতুন-শংকরকাটি, মাহফুজা বেগম-হরিনগর, নিলুফার ইয়াসমিন-বুড়িগোয়ালিনী, মনোয়ারা খাতুন-গোপালপুর, সুমা আক্তার, রিপা আক্তার- বাদঘাটা, মিনারা খাতুন, ফাতেমা খাতুন-সিরাজপুর, জেসমিন সুলতানা, ছকিনা বেগম- হরিপুর, সৈয়াদা জান্নাতুল আদন-শ্যামনগর, সুফিয়া খাতুন- মাহমুদপুর, শাহানারা খাতুন-খানপুর, তৃষ্ণা বিশ^াস- ঈশ^রীপুর, তাহমিনা খাতুন- রমজাননগর, আমিরুননেছা- আজাদনগর, নাজমা খাতুন -ছোট ভেটখালী, আলেয়া খাতুন-নওয়াবেঁকী ও রাবেয়া খাতুন -গাবুরা।

ছবি- শ্যামনগরে অসহায় মহিলাদের কর্মসংস্থান সৃষ্টিতে মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করছেন উপজেলা চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন।

Tag
আরও খবর