মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

শ্যামনগরে জলবায়ু পরিবর্তন জনিত ক্ষয়ক্ষতি বিষয়ক গণশুনানী

 সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় ব্রেকিং দ্য সাইলেন্সের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে মঙ্গলবার(২০ জুন) সকাল ১১টায় বিভিন্ন পেশাজীবিদের অংশ গ্রহণে উপকূলীয় এলাকায় ইকো -সিস্টেম ব্যবস্থাপনা ও জলবায়ু পরিবর্তন জনিত ক্ষয়ক্ষতি বিষয়ক গণশুনানী অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য সহ সকল বক্তাদের মতামতের পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করেন স্থানীয় সরকার খুলনা বিভাগের পরিচালক মোঃ হুসাইন শওকত।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকার সাতক্ষীরার উপ-পরিচালক মাসরুবা ফেরদৌস, শ্যামনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন।

অংশ গ্রহণকারীদের মধ্যে জলবায়ু পরিবর্তন জনিত ক্ষয়ক্ষতি বিষয়ে পরামর্শ ও মতামত পেশ করেন উপজেলা দুনীতি প্রতিরোধ কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা মাস্টার নজরুল ইসলাম, মুন্সিগঞ্জ ইউপি চেয়ারম্যান অসীম কুমার মৃধা, বুড়িগোয়ালিনী ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, গাবুরা ইউপি চেয়ারম্যান জি এম মাসুদুল আলম, পদ্মপুকুর ইউপি চেয়ারম্যান আমজাদুল ইসলাম আমজাদ, শিক্ষক ও উপজেলা দুনীতি প্রতিরোধ কমিটির সদস্য রনজিৎ বর্মন , সাংবাদিক আনিস সুমন, মারুফ হোসেন মিলন, ব্যাবসায়ী নরেশ মিস্ত্রী প্রমুখ।

বক্তারা বেড়ী বাঁধের ক্ষয়ক্ষতি ও সংস্কার, সুপেয় পানির অভাব, চর বনায়ন, খাল গুলি পুনঃখনন, প্লাস্টিক দূষণ, জ¦ালানী সংকট, পুকুর পুনঃখনন ও খনন সহ অন্যান্য বিষয়ে বিস্তারিত বক্তব্য রাখেন।

গণশুনানীতে উপজেলা ভাইস চেয়ারম্যানদ্বয়, উপজেলার অফিসারবৃন্দ, বিভিন্ন এলাকার নারী পুরুষ, সাংবাদিক, ইউপি চেয়ারম্যান ও সদস্যবৃন্দ প্রমুখ পেশাজীবিবৃন্দ অংশ গ্রহণ করেন।



   

Tag
আরও খবর