মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

শ্যামনগরে শ^শুর বাড়ী যাওয়ার পথে বজ্রপাতে যুবকের মৃত্যু

 শ্যামনগরে শ^শুর বাড়ী যাওয়ার পথে বজ্রপাতে যুবকের মৃত্যু

রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি  ঃ রবিবার (১৮ জুন) সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় শ^শুর বাড়ীতে যাওয়ার পথে বিলের মধ্যে বজ্রপাতে এক যুবকের করুণ মৃত্যু হয়েছে।

মৃত যুবকের নাম শ্রীনিবাস বৈদ্য ওরফে অঙ্কুর বৈদ্য(২৭)। শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের পিতা পরিমল বৈদ্যে ও মাতা কবিতা রানীর পুত্র তিনি।
 
স্থানীয় সাবেক ইউপি সদস্য মোঃ আব্দুল মাজেদ বলেন, সকাল ১০ টার দিকে শ্রীনিবাস বৈদ্য তার পিতা, স্ত্রী ও কন্যাকে নিয়ে পায়ে হেঁটে শ^শুর বাড়ী মুন্সিগঞ্জ যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়ে চাঁদখালী বিল পার হওয়ার সময় হঠাৎ বজ্রপাত পড়ে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার পিতা, স্ত্রী ও কন্যা একটু দুরত্বে থাকায় তাদের কোন প্রকার ক্ষতি হয়নি। কিন্তু সকলের সামনে তার মৃত্যু হয়।

হঠাৎ বজ্রপাতে শ্রীনিবাসের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শ্রীনিবাসের মৃত্যু সংবাদ পেয়ে পরিবারের প্রতি সমবেদনা জানাতে হাজির হন উপজেলা চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন, ভাইস চেয়ারম্যান প্রভাষক সাঈদ উজ জামান সাইদ, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, ইউপি চেয়ারম্যান শেখ আল মামুন প্রমুখ।

ছবি- শ্যামনগরে বজ্রপাতে মৃত যুবক শ্রীনিবাস বৈদ্য।


Tag
আরও খবর