নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

শ্যামনগরে কোস্ট গার্ড পশ্চিম জোন কর্তৃক গাঁজা আটক

শ্যামনগরে কোস্ট গার্ড পশ্চিম জোন কর্তৃক গাঁজা আটক

রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ   সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় কোস্ট গার্ড পশ্চিম জোন কর্তৃক  ৪ কেজি ৯৫০ গ্রাম গাঁজা আটক করা হয়েছে।

শুক্রবার (৯ জুন) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন শুক্রবার সকাল ৬টার দিকে বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন অধীনস্থ বিসিজি ষ্টেশন কৈখালী কর্তৃক শ্যামনগর উপজেলার শৈলখালী এলাকার হিঙ্গলগঞ্জ নদীর পূর্বপাশে অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে দুই জন ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ড সদস্যরা তাদের থামার সংকেত দেয়। কিন্ত তারা কোস্ট গার্ডের উপস্থিতি বুঝতে পেরে লোকালয়ে পালিয়ে যায়। পরবর্তীতে কোস্ট গার্ড সদস্যরা ঐ স্থানে তল্লাসী চালিয়ে ঝোপের মধ্যে অভিনবভাবে লুকিয়ে রাখা একটি বাজারের ব্যাগের মধ্যে পলি দিয়ে মুড়ানো ৪ কেজি ৯৫০ গ্রাম গাঁজা জব্দ করতে সক্ষম হয়।

মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান বলেন জব্দ কৃত গাঁজা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়েছে।

ছবি- সাতক্ষীরার শ্যামনগরে কোস্ট গার্ড পশ্চিম জোনের কৈখালী ষ্টেশন কর্তৃক আটককৃত গাঁজা।


 

Tag
আরও খবর