নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

উপকূলীয় মানুষের স্বাস্থ্য সচেতনতা বিষয়ে গণমাধ্যম কর্মীদের মতবিনিময়

ছবি- শ্যামনগরে উপকূলীয় মানুষের স্বাস্থ্য সচেতনতা বিষয়ে গণমাধ্যম কর্মীদের মতবিনিময়


 দক্ষিণ-পশ্চিম উপকূলীয় এলাকায় প্রান্তিক জনগোষ্ঠির স্বাস্থ্য উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া প্রয়োজন। জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব পড়েছে দক্ষিণ পশ্চিম উপকূলীয় জনস্বাস্থ্যে। বিশেষ করে মহিলাদের স্বাস্থ্য ঝুঁকি বেড়েছে। বন্ধ্যাত্ব ও জরায়ু সংশ্লিষ্ট রোগ বালাই বাড়তে থাকলেও যোগাযোগ বিচ্ছিন্নতার কারণে প্রতিকার অনেকটা চ্যালেঞ্জিং হয়ে উঠেছে।

 বুধবার (২৪ মে)  সাতক্ষীরা জেলার শ্যামনগর ফ্রেন্ডশিপ হাসপাতালে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ফ্রেন্ডশিপ হাসপাতালের উপ-পরিচালক তানজিনা শারমিন এসব কথা গুলি বলছিলেন। তিনি আরও বলেন উপকূলে লবনাক্ততার কারণে জীবনযাত্রা হয়ে উঠেছে দুর্বিসহ। এ সব সমস্যা সমাধানে গণমাধ্যম কমীদের সহযোগিতা প্রত্যাশা করেন ফ্রেন্ডশিপ উপ-পরিচালক।

এছাড়া অন্যান্য বক্তারা দক্ষিণ-পশ্চিম উপকূলীয় এলাকায় প্রান্তিক জনগোষ্ঠির স্বাস্থ্য উন্নয়নে বিশেষ গুরুত্বারোপ করেন।

সভার সভাপতির বক্তব্যে দক্ষিণ পশ্চিমের লবনাক্ত আক্রান্ত এলাকার স্বাস্থ্য তথ্য তুলে ধরেন ফ্রেন্ডশিপ হাসপাতাল শ্যামনগরের পরিচালক লেফটেন্যান্ট কর্ণেল (অবঃ) মোঃ মুজাহিদুল হক। বক্তব্য রাখেন ফ্রেন্ডশিপের আঞ্চলিক সমন্বয়ক একেএম সাখাওয়াত হোসেন, পিআর ম্যানেজার জিলফুল মুরাদ শানু, সমন্বয়ক শাহিন আহমেদ, ব্রান্ড ম্যানেজার মীর আফ্রাদ আকিব,সিনিয়র গ্রাফিক্স ডিজাইনার অয়ন দাস প্রমুখ।

মতবিনিময় সভায় ফ্রেন্ডশিপ হাসপাতালের জনকল্যাণ কর্মসূচিকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন সাতক্ষীরা প্রেসকাবের সভাপতি মমতাজ আহমেদ বাপী, দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানাজী, শ্যামনগর উপজেলা প্রেসকাবের সভাপতি আকবর কবীর প্রমুখ।


আরও খবর