নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

পীরগাছায় এক মাসে ৯টি বিদ্যুতের ট্রান্সফরমার চুরি, আতঙ্কে রাত কাটছে গ্রাহকদের

রংপুরের পীরগাছায় গত প্রায় ১ মাসে ৯টি বিদ্যুতের ট্রান্সফরমার চুরি হয়েছে। চুরি হওয়া ৯টির মধ্যে ৬টি ট্রান্সফরমার ইটা ভাটায় লাগানো ছিলো, বাকি ৩টি ট্রান্সফরমার (বরেন্দ্র) পানি সেচের। এতে ভোগান্তি পোহাতে হচ্ছে গ্রাহকদের। ইটভাটার এক মালিক পক্ষ থানায় মামলা করলেও অন্যরা এবিষয়ে অভিযোগ দিয়েছেন।

জানা গেছে, উপজেলায় গত প্রায় ১ মাসে ৯টি বিদ্যুতের ট্রান্সফরমার চুরি হয়েছে যা বেশির ভাগ চুরি হচ্ছে পীরগাছা ও পারুল ইউনিয়নে। এর মধ্যে পারুল ইউনিয়নে ওকড়াবাড়ী মোড় মিতা ইটভাটায় ৩টি ও মনুরছড়া গ্রামের আনোয়ার হোসেনের পানি সেচের কাজে ব্যবহৃত ৩টি ট্রান্সফরমার। পীরগাছা ইউনিয়নে শওকত হাজীর এসএ ব্রিকসে ৩টি। ট্রান্সফরমার চুরির ফলে গ্রাহক পক্ষই ক্ষতিগ্রস্ত হচ্ছে।

মিতা ইটভাটার নৈশপ্রহরী হোসেন আলী বলেন, গত শুক্রবার রাতে দায়িত্ব পালনকালে পেছন থেকে মুখোশধারী ৫-৬জন লোক আমার মাথায় আঘাত করে আমার হাত-পা বেঁধে ঘরে রাখে। সকালবেলা স্থানীয় আব্দুর রউফের সাহায্যে হাত-পায়ের বাঁধন খুলে দেখতে পাই ৩টি ট্রান্সফরমার বৈদ্যুতিক খুঁটির নিচে এলোমেলোভাবে পড়ে আছে। তবে ট্রান্সফরমারের ভেতরের তামার কয়েল নিয়ে বাকি অংশ ফেলে চলে যায় চোর চক্র।

স্থানীয় আব্দুর রউফ বলেন, আমি ফজরের নামায শেষে প্রকৃতির ডাকে ইটভাটার টিউবওয়েলের কাছে যাই। তখন হালকা শব্দ শুনে ঘরে গিয়ে দেখি হোসেন আলীর হাত-পা বাঁধা। পরে তার হাত-পায়ের বাঁধন খুলে দেই।   

মিতা ইটভাটার ম্যানেজার ইয়াকুব আলী বলেন, নৈশপ্রহরী হোসেন আলী মোবাইলফোনে আমাকে বিষয়টি জানালে অজ্ঞাত নাম দিয়ে থানায় একটি মামলা দায়ের করি।

এসএ ব্রিকসের ম্যানেজার লেবু মিয়া বলেন, এক মাস আগে ৩টি ট্রান্সফরমার চুরি হয়ে যায়। যার নামে থানা অভিযোগ দেওয়া হয়েছিল সেই ছেলে অন্য মামলা গ্রেফতার হওয়ায় এবিষয়ে আর আগানো হয়নি। পানি সেচযন্ত্রের অপারেটর আনোয়ার হোসেন একই বিবৃতি দিয়ে সুষ্ঠু তদন্ত করে অপরাধীদের বিচার দাবি করেন। 

অভিযোগকারীদের অভিযোগ, ট্রান্সফরমার চুরির সঙ্গে পল্লী বিদ্যুৎ কার্যালয়ের অসাধু চক্র জড়িত থাকতে পারে। কারণ জানাশোনা লোক ছাড়া এমনভাবে কেউ ট্রান্সফরমার চুরি করতে পারবে না। ৯টি ট্রান্সফরমারের চুরির ধরণ, নমুনা একই। চোর চক্ররা প্রথম বৈদ্যুতিক তার ছিঁড়ে তাদের কার্যক্রম চালান। পরে সব ট্রান্সফরমারের ভেতরে থাকা তামার কয়েল নিয়ে বাকি অংশ ফেলে চলে যায়।

রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১, পীরগাছা উপজেলার উপমহাব্যবস্থাপক আশরাফুল ইসলাম বলেন, চোর চক্র ট্রান্সফরমারের ভেতরে থাকা তামার কয়েল নিয়ে বাকি অংশ ফেলে যায়। কয়েলের দাম বেশি হওয়ায় চোর চক্র সেটি নিয়ে যায়। চুরি হয়ে যাওয়া ট্রান্সফরমার গ্রাহকদের এবিষয়ে পরামর্শ ও সতর্ক থাকতে বলা হয়েছে।

পীরগাছা থানা ওসি রোমেল বড়ুয়া বলেন, এবিষয়ে একটি মামলা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 

আরও খবর