নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

পীরগাছায় তালগাছের প্রায় দুই হাজার বীজ বপন করার উদ্যোগ নিয়েছে ‘নিরাপদ রক্তদান ফাউন্ডেশন‘

বীজ বপন।

‘মানবিক দৃষ্টিভঙ্গি দিয়ে মানুষের পাশে দাঁড়াই’-এই স্লোগানকে ধারণ করে রংপুরের পীরগাছায় তালগাছের প্রায় দুই হাজার বীজ বপন করার উদ্যোগ হাতে নিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘নিরাপদ রক্তদান ও বহুমুখী কল্যাণ ফাউন্ডেশন’। এর অংশ হিসেবে শুক্রবার (৩ অক্টোবর) বিকেলে উপজেলার পীরগাছা ইউনিয়ন ও তাম্বুলপুর ইউনিয়ন সংযোগ সড়ক  (মোলগানি ও শিংরিয়ার) দোলায় এ কর্মসূচির উদ্বোধন করা হয়। 

ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এসএম নজরুল ইসলাম বলেন, তালগাছ আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি অক্সিজেন সরবরাহ করে ও বাতাসের কার্বন-ডাই-অক্সাইড শোষণ করে বায়ুমণ্ডলকে শুদ্ধ রাখে। তালগাছ বজ্রপাত আকর্ষণ করে আশপাশের মানুষকে সুরক্ষা দেয় এবং মাটির ক্ষয় রোধ করে ভূমি সংরক্ষণে সহায়তা করে।

ফাউন্ডেশনের সদস্য মহিদুল ইসলাম মোহন বলেন, তালগাছ ডাল ও পাতায় নানা প্রাণী আশ্রয় নেয়, ফলে জীববৈচিত্র টিকে থাকে। দীর্ঘদিন বেঁচে থাকার কারণে এটি জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহায়ক। এছাড়াও তালগাছ গ্রামীণ সৌন্দর্য বৃদ্ধি করে এবং ঝড়ের গতি ভাঙতে প্রাকৃতিক ব্যারিয়ার হিসেবে কাজ করে। 

এসময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সদস্য গোলাম হাবিব পলাশ, শাহিন আলম, রিপন মিয়া, শাহজালাল, আসাদুজ্জামান রানা, মোশাররফ হোসেন, আমিনুল ইসলাম অর্পন ও আমানুল ইসলামসহ আরও অনেকে।

সংগঠনটি বিনামূল্যে রক্তদান, রক্তের গ্রুপ নির্ণয়, হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানো ও চিকিৎসা সহায়তা প্রদান, মাদক ও ইভটিজিংয়ের বিরুদ্ধে জনসচেতনতাসহ বিভিন্ন মানবকল্যাণমূলক কাজ করে থাকে। 

আরও খবর