রংপুরের পীরগাছায় বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেলে উপজেলা জামায়াত কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি মাওলানা হাশেম আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইস্রাফিল মিঞার সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন রংপুর জেলা আদর্শ শিক্ষক ফেডারেশনের সাধারণ সম্পাদক অধ্যাপক হাফিজুর রহমান।
উপজেলা আদর্শ শিক্ষক ফেডারেশনের আয়োজনে এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা মাদ্রাসা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আল-আমিন, উপজেলা যুববিভাগের সভাপতি শেখ রমজান আলী, দিলালপাড়া দাখিল মাদ্রাসার সুপার আবুল হোসেন, পবিত্রঝাড় কারামতিয়া ফাজিল মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা আবু সুফিয়ান সুজন, সারা মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কাজী নুরুল ইসলাম সিরাজী। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের দায়িত্বশীল শিক্ষকবৃন্দ।
৫ ঘন্টা ২২ মিনিট আগে
৬ দিন ৬ ঘন্টা ৩৮ মিনিট আগে
৭ দিন ৬ ঘন্টা ৫০ মিনিট আগে
৯ দিন ৬ ঘন্টা ৫৪ মিনিট আগে
৯ দিন ৭ ঘন্টা ৩৯ মিনিট আগে
৯ দিন ৮ ঘন্টা ৫৮ মিনিট আগে
৯ দিন ১৪ ঘন্টা ৩২ মিনিট আগে